নির্দেশনা সাধারণ এবং অপরটি সুনির্দিষ্ট । আর উভয় বর্ণনা আবার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত । তাই সাধারণ নির্দেশনাকে এখানে সুনির্দিষ্ট নির্দেশনা অপেক্ষা অধিকতর গ্রহণযোগ্য বলে ধরে নেয়া যাবে । হজরত আলী এবং কোনো কোনো সাহাবী অবশ্য বলেছেন, এখানে বিশেষভাবে 'বুদনাহ'র কথাই বলা হয়েছে। সাহাবীগণের বক্তব্য যদিও পরিণত সূত্রবিশিষ্ট হাদিসের মর্যাদা রাখে, কিন্তু তারা এখানে নির্দেশনাটিকে তাদের নিজেদের সঙ্গে সম্পৃক্ত করেননি । যদি করতেন, তবে বর্ণনাটি সুপরিণত সূত্রবিশিষ্ট হাদিসের মর্যাদাও লাভ করতো । ইমাম শাফেয়ী সা'দ ইবনে আবী ওরুবাহের মাধ্যমে কাতাদা থেকে হাসানের বরাত দিয়ে বর্ণনা করেছেন, হজরত আলী একবার পদব্রজে হজযাত্রার কসমকারী এক লোক সম্পর্কে বলেছিলেন, সে যদি পদব্রজে যেতে অক্ষম হয়, তবে যাত্রা করবে বাহনারোহী হয়ে এবং কোরবানী দিবে একটি বুদনাহ্। বিশুদ্ধ সূত্রসহযোগে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন “পদ্ব্রজে কাবাগৃহে গমনের মানতকারীর করণীয় কী'___ হজরত আলীর নিকটে একবার এমতো প্রশ্ন উত্থাপন করলে তিনি বললেন, পদ্বূজেই যাবে । অসমর্থ হলে যাবে বাহনে সওয়ার হয়ে এবং কোরবানী দিবে একটি উট। এরকম বক্তব্য এসেছে হজরত ইবনে ওমর, হজরত ইবনে আব্বাস, কাতাদা এবং হাসান বসরী থেকেও । মাসআলা ঃ “হজ' ও “ওমরা'র উল্লেখবিহীন পদ্বুজে কাবাগৃহে গমন সম্পর্কিত মানতের বিবরণ__ এরকম মানতকারীর জন্য মুসতাহাসান (সমীচীন) হিসেবে পদব্রজে হজ ও ওমরা প্রতিপালন করা আবশ্যক । কিন্তু বুদ্ধিগত সিদ্ধান্ত বলে, এরকম মানতকারীর উপর হজ, ওমরা কোনোটাই ওয়াজিব হয় না। কাবাগৃহে গমনের উদ্দেশ্য হয় সাধারণতঃ হজ বা ওমরা পালন । তাই এমতোক্ষেত্রে হজ বা ওমরা করাকে “সমীচীন' বলা হয়েছে । আর যদি কেউ পদব্রজে হেরেম পর্যস্ত যাওয়ার মানত করে, তবে ইমাম আবু হানিফার মতে তার উপর কোনো কিছুই ওয়াজিব হবে না। কারণ হেরেম পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য সাধারণতঃ হজ ও ওমরা করা নয়। ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ বলেছেন, সতর্কতা অবলম্বনার্থে এরকম মানতকারীর জন্য হজ অথবা ওমরা করা প্রয়োজন । তবে কেউ যদি সাফা, মারওয়া, আরাফা, মুজদালিফা, মিনা অথবা মাকামে ইব্রাহিমে গমনের মানত করে তবে ইমামগণের একমত্যানুসারে তার উপরে কোনো কিছুই ওয়াজিব হবে না। অনুরূপ পদ্ব্রজে যাওয়ার কথা যদি উচ্চারণ না করে, বরং বের হওয়া অথবা কাবাগৃহ পর্যস্ত সফর করার কথা বলে এবং এ সম্পর্কে মানতও করে, তবুও তার ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।