Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আমরা বলি বর্ণিত কোরবানীর জন্য হাদিসে ব্যবহৃত হয়েছে 'বুদনাহ' শব্দটি । উল্লেখ্য, বুদনাহ্‌ বলা হয় উট অথবা গরু-মহিষকে। কামুস রচয়িতার মতে বুদনাহ বলতে বোঝায় কেবল উট। অর্থাৎ ছাগলকে বুদনাহ বলা হয় না। তাহাবীর বর্ণনায় এসেছে, হজরত উকবা ইবনে আমের জানিয়েছেন, তার ভগ্নির প্রতি রসুল স. এর নির্দেশ ছিলো দু'টি__ বাহনযোগে যাত্রা করবে এবং বুদনাহ কোরবানী দিবে। হজরত ইবনে আব্বাস থেকে আবু দাউদ কর্তৃক যে হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসেও এসেছে বুদনাহ্‌ কোরবানীর নির্দেশ । বর্ণনাটি এরকম-__ হজরত উকবার ভগ্নি পদত্রজে হজযাত্রার মানত করলেন, কিন্তু পদ্ব্রজে গমনের সামর্থ্য তার ছিলো না। তখন রসুল স. হজরত উকবাকে বললেন, তোমার বোনের পদ্বুজে হজযাত্রার প্রয়োজন আল্লাহ্‌র নেই। সে যাত্রা করবে বাহনোপরি সওয়ার হয়ে এবং দিবে একটি কোরবানী । আমি বলি, হাদিসটি উত্তম সৃত্রসম্বলিত। এর সূত্রপরম্পরা এরকমঃ আবু দাউদ-_ঈসা ইবনে ইব্রাহিম-_আবদুল আযীয ইবনে মুসলিম _মাতরাল ওয়ারাক__ইকরামা-_হজরত ইবনে আব্বাস। শেষোক্ত দু'জন ছাড়া অবশিষ্ট বর্ণনাকারীরা তাদের বর্ণনার শুরুতে উল্লেখ করেছেন 'শুনেছি' শব্দটি | সূত্রপরম্পরাগত সন্দেহ $ বর্ণনাকারী হিসেবে আবদুল আযীয ইবনে মুসলিম অপ্রসিদ্ধ। আর ইবনে সা'দ মাতরাল ওয়ারাককে চিহ্নিত করেছেন দুর্বল বর্ণনাকারীরূপে___ এমতো সন্দেহের প্রেক্ষিতে বলা যেতে পারে যে, ইমাম জাহাবী আবদুল আযীযকে বলেছেন প্রসিদ্ধ। সুতরাং ব্যক্তি বিশেষের দৃষ্টিতে অপ্রসি্ধ হলেও তিনি তা নন। আর মাতরাল ওয়ারাক মুসলিম শরীফের বর্ণনাকারীগণের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব । সুতরাং তিনি দুর্বল নন। ইমাম জাহাবী বলেছেন, তিনি বলিষ্ঠ । অবশ্য ইমাম আহমদ ও ইবনে মুঈনের মতে তিনি দুর্বল । কিন্ত তারা এরকম বলেছেন; তিনি আতা থেকে বর্ণনা করেছেন বলে । কিন্তু বর্ণিত হাদিসটি মাতার বর্ণনা করেছেন সরাসরি ইকরামা সূত্রে । ইবনে হুম্মাম বলেছেন, ইমাম আবু হানিফা এক্ষেত্রে ছাগল কোরবানীকে যথেষ্ট মনে করেছেন, উট কোরবানীর কথা বলেননি । এরকম বলেছেন তিনি একারণে যে, তার সূত্রভূত বর্ণনাকারী শক্তিমান । 'বুদনাহ'র বর্ণনাকারী তত্তুল্য শক্তিমান নয়। আমি বলি, সাধারণ কোরবানী সম্পর্কিত হাদিসকে সুনির্দিষ্ট কোরবানী সম্পর্কিত হাদিসের তুলনায় অধিকতর গ্রহণযোগ্য বলে বিবেচনা করবার অবকাশ থাকবে তখন, যখন উভয় হাদিসের মধ্যে দেখা দিবে পরস্পরবিরুদ্ধতা। কিন্তু এখানে সেরকম কিছু নেই । উভয় বর্ণনার মধ্যে পার্থক্য কেবল এতটুকু__ একটি ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।