বিরতিহীনতা এবং দীড়িয়ে নামাজ পাঠের মানতকারী যদি নামাজের দপ্ডায়মানতা পরিত্যাগ করে তবে তাদেরকে পুনরায় মানত অনুসারে রোজা ও নামাজ পড়তে হবে। কারণ এক্ষেত্রে শরিয়ত প্রবর্তক রসুল স. 'সোহ্ সেজদা' ধরনের কোনো সংশোধক আমল নির্ধারণ করে দেননি । আবার পদুব্রজে মানতকারীর জন্য রসুল স. স্বয়ং যানবাহনে হজযাত্রী করতে বলেছেন এবং পদব্রজে যাত্রা পরিত্যক্ত হওয়ার কারণে সংশোধক হিসেবে নির্ধারণ করে দিয়েছেন একটি কোরবানী । পুনরায় হজ করার কথা বলেননি । সুতরাং এক্ষেত্রে শরিয়তসম্মত অজুহাত অথবা অজুহাতহীনতার প্রশ্ন অবান্তর । মুজদালিফায় অবস্থান করা না করার বিষয়টি অবশ্য স্বতন্ত্র। এক্ষেত্রে বিধান হচ্ছে___ বিনা ওজরে মুজদালিফায় অবস্থান না করা অবৈধ । আর শরিয়তসম্মত ওজর থাকলে বৈধ । তবে উভয় অবস্থায় একটি কোরবানী হবে ওয়াজিব! মাসআলা $ঃ পদব্রজে মানতকারী যানবাহনযোগে হজ করলে তার উপরে কোরবানী কি ওয়াজিব £ প্রশ্রটির জবাব এরকম___ হ্যা। এরকম মানত ভঙ্গকারীর উপরে একটি কোরবানী ওয়াজিব। মানত ওজরবশতঃ ভঙ্গ করা হোক অথবা ওজর ছাড়া । ইমাম আবু হানিফা এবং সাহেবাইন (ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ) বলেছেন, এমতোক্ষেত্রে মানতকারীকে কমপক্ষে কোরবানী করতে হবে একটি ছাগল । আর যদি মানতের সঙ্গে সে কসমও করে থাকে, তবে শপথতঙ্গের জন্য কাফ্ফারা প্রদান করাও হবে তার উপরে আবশ্যিক। ইমাম তাহাবীও এমতো অভিমতের সমর্থক। কিন্তু কোনো কোনো আলেম বলেছেন, এমতোক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে কেবল শপথভঙ্গের, কোরবানী করার প্রয়োজন নেই। “পদ্বজে হজের মানতকারী যদি যানবাহনযোগে হজে যায় তবে তাকে কোরবানী দিতে হবে' একথা বলা হয়েছে হজরত উকবা ইবনে আমেরের ভগ্মি সম্পর্কিত হাদিসে । আবু দাউদের বর্ণনায় হাদিসটি এসেছে এভাকে__ রসুল স. তাকে বাহনসহযোগে হজ করতে বললেন। আরো বললেন একটি কোরবানী দিতে । এরকম বর্ণনা দিয়েছেন কেবল আবু দাউদ । আর আবু দাউদের বর্ণনা হাদিসবেত্তাগণের নিকটে গ্রহণযোগ্য । আবার বোখারী ও মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে সংক্ষিপ্তরূপে । সেখানে কোরবানী করার কথাটি নেই। কিন্তু এতে করে একথা প্রমাণিত হয় না যে, আবু দাউদের বর্ণনায় অতিরিক্ত কথাটি বর্জনীয়। কারণ বলিষ্ঠ বর্ণনাকারীর অতিরিক্ত বর্ণনা অবশ্যই গ্রহণীয়। যেহেতু তার বর্ণনায় কোরবানী করার কথা রয়েছে, আর কোরবানী হয় কমপক্ষে ছাগল, তাই ইমাম আবু হানিফার “ছাগল কোরবানী করতে হবে' কথাটি বিশুদ্ধ । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।