অভিমতানুসারে এরকম বলাই উচিত ছিলো যে. এ ধরনের মানতকারীর উপরে পুনরায় পদ্বজে হজ করা ওয়াজিৰ__ যেমন, একাধারে রোজা রাখার মানত অথবা দাড়িয়ে নামাজ পড়ার মানতের ক্ষেত্রে পুনরায় রোজা ও নামাজ আদায় করা ওয়াজিব হয়। কিন্তু প্রকৃত কথা হচ্ছে, এই নিয়মটি এখানে প্রযোজ্য নয়। কারণ, বাহনারোহী হয়ে হজ যাত্রা করার অনুমতি হাদিস শরীফে স্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে। সুতরাং এমতোক্ষেত্রে কিয়াস বা তুলনামূলক অনুমানের অবকাশ নেই। একটি প্রশ্নঃ উপরে বর্ণিত হাদিসসমূহের মাধ্যমে কেবল এতটুকু প্রমাণ হয় যে, পদব্রজে হজগমনের মানতকারী কেবল শারীরিকভাবে অসমর্থ হলেই যানবাহনযোগে হজ যাত্রা করতে পারবে। তাহলে যারা শারীরিকভাবে সমর্থ তাদের জন্য পদব্রজে গমন করেই মানত পূর্ণ করা উচিত নয় কি? উত্তরঃ হজরত ইমরান ইবনে হোসাইন বলেছেন, রসুল স. যখনই আমাদেরকে উপদেশ দিতেন তখনই বলতেন দান করতে এবং মুছলা (মৃত বা নিহত ব্যক্তির নাক কান কর্তন) না করতে । আর একথাও বলতেন যে, পদ্বুজে হজযাত্রার মানত করাও মুছলা করার মতো। তাই যে এরকম মানত করে সে যেনো একটি কোরবানী দেয় এবং যানবাহনযোগে হজে যায়। হাকেম তার “মুসতাদরাক' গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন এবং বলেছেন, হাদিসটি বিশুদ্ধসূত্রসম্লিত । এখন একথা প্রণিধাননীয় যে, ক্ষেত্রসাধারনের উপরেই শরিয়তের অধিকাংশ বিধান নির্ভরশীল । আর যানবাহন ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে হজ যাত্রা সম্ভব নয়। তাই আলেমগণ বলেছেন, পাথেয় ও যানবাহন হজের আবশ্যকীয় উপকরণ । এসব ছাড়া হজযাত্রা সাধারণতঃ সন্ভবই নয়। সে কারণেই আমরা যানবাহনযোগে হজযাত্রার সমীচীনতার প্রবক্তা । হজরত ইমরান ইবনে হোসাইনের উপরোক্ত হাদিসে এই অভিমতেরই সমর্থন পাওয়া যায়। আরো একটি কথা এই যে, শরিয়তসম্মত কোনো কারণ অথবা কারণ ব্যতিরেকে যদি ওয়াজিব পরিত্যক্ত হয়, তবে তা পুনরায় আদায় করতে হয়। এখন দেখতে হবে পদ্বজে গমন হজের মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত কিনা। যদি তা মূল উদ্দেশ্যভৃত হয় তবে তা পরিত্যক্ত হলে পুনরায় আদায় করতে হবে । আর একে মূল উদ্দেশ্যভৃত করার অধিকার রয়েছে কেবল শরিয়ত প্রণেতার । এমতোক্ষেত্রে বিচার বিবেচনা বা তুলনা অনুমানের অবকাশ নেই । যেমন, নামাজের মধ্যস্থিত এক বা একাধিক ওয়াজিব পরিত্যক্ত হলে সোহ্ সেজদার মাধ্যমে তা সংশোধন করার কথা বলেছেন শরিয়ত প্রণেতা স্বয়ং। তাই ওয়াজিব পরিত্যক্ত হলে নামাজ পুনরায় পাঠ করতে হয় না। এই নিয়মটির অনুকূলে তাই আমরা বলি, একাধারে রোজা রাখার মানতকারী রোজার ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।