Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ওয়াসাল্লামের প্রতি। তার পবিত্র পরিবার পরিজন, বংশধর, সহচর ও প্রিযভাজনগণের প্রতি, সকল আম্বিয়া ও আউলিয়ার প্রতি । বিশেষ করে পীর ও মোর্শেদ শায়েখ হাকিম আবদুল হাকিমের প্রতিও । আমিন । আল্লাহুম্মা আমিন। হে আমাদের প্রার্থনা শ্রবণকারী সর্বশ্রোতা, সর্বৃষ্টা, সর্বজ্ঞ ও সর্বশক্তিধর আল্লাহ্‌। আমাদের পরিপ্রার্থনার পরিধিকে করো অধিকতর সম্প্রসারিত । আর এই সম্প্রসারণের বলয়ভূত করো অনুবাদক প্রিয় আধ্যাত্িক আত্মজ মাওলানা নাজিমুদ্দীনকে, যুথবদ্ধ তাফসীর কর্মীদেরকে, এই সুউচ্চ তরিকার সাধক পথিকগণকে, আর্থিক , অন্যবিধ ও বহুবিধ সহায়তা প্রদানকারী-কারিনী এবং সহদয় পাঠক__- পাঠিকাগণকে । আমরা সকলে সর্ববিষয়ে কেবল তোমার মুখাপেক্ষী । আমাদেরকে ত্রাণ করো । ক্ষমা করো। দয়া করো । আমাদের রোদন ও রহস্যকে করো অনন্ত, অফুরন্ত । চিরনিরাপদ করো আমাদেরকে তোমার অসন্তোষ ও আযাব থেকে । আমিন । মহত্হদয় পাঠককুলের জ্ঞাতার্থে জানাই, তাফসীরে মাযহারী রচিত হয়েছে আরবী ভাষায়। আর আমরা এর অক্ষরান্তর-প্রচেষ্টা অব্যাহত রেখেছি দিল্লীর নাদওয়াতুল মুসান্নিফের পরিচালক মাওলানা আবদুদ্‌ দাঈমকৃত উর্দু তরজমা থেকে। অবশ্য মূল আরবীকেও রেখেছি এর পাশাপাশি। দুর্বোধ্যতা অথবা অস্পষ্টতার ক্ষেত্রে যথারীতি নিশ্চিতি আহরণ করছি অবশ্য আরবী প্রতিলিপি দেখেই । এভাবে এর বঙ্গায়ণকে প্রদান করতে চেয়েছি যথাযথ সুষমা, পরিশীলন, পরিমার্জন ও যত্রায়ন। বিদগ্ধ পাঠককুল যাতে করে অক্ষরাহত না হন, সেদিকে রাখতে চেষ্টা করেছি সত্ব ও সতর্ক দৃষ্টি। আর একটি জ্ঞাতব্য এইযে, বঙ্গানুবাদটি আমরা সকৃতজ্চিত্তে গ্রহণ করেছি ইসলামিক ফাউণ্ডেশনের “কুরআনুল করীম' থেকে । এ নির্বাচন আমাদের নিজস্ব ৷ সবশেষে বলি, মুদ্রণজনিত অথবা অন্যবিধ ত্রুটি দৃষ্টিগোচর হলে জানাবেন । শুভপ্রার্থনা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা সংশোধিত হতে চেষ্টা করবো । আশা করি এই উপরোধটুকুকে নিশ্চয় মান্য করবেন আমাদের সম্মানিত পাঠক-পাঠিকাগণ। প্রারন্তে ও অবশেষে সালাম। মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুইগড়, পাগলাবাজার, নারায়ণগঞ্জ । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।