Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এসেছে, এক বৃদ্ধ তার দুই পাশে দুই ছেলের উপর ভর দিয়ে চলছিলো । রসুল স. সেদিকে লক্ষ্য করে উপস্থিত সহচরবৃন্দকে জিজ্ঞেস করলেন, লোকটির কি হয়েছে? তারা বললেন, সে পদব্রজে হজ করার মানত করেছে। রসুল স. বলেন, এভাবে সে নিজেই নিজেকে কষ্ট দিয়ে চলেছে । অথচ আল্লাহ্‌র নিকটে এরকম কষ্ট নিরর্থক। রসুল স. তখন ওই বৃদ্ধকে ডেকে যানবাহনে গমন করতে নির্দেশ দিলেন। বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে, রসুল স. তখন তাকে বললেন, তোমার এমতো মানত ও শ্রমের প্রয়োজন আল্লাহ্‌র নেই। মুসলিম । হজরত উকবা ইবনে আমের জুহুনী বর্ণনা করেছেন, আমার ভগ্নি পদব্রজে কাবাগৃহে গমনের মানত করলো এবং এ সম্পর্কিত বিধান জিজ্ঞেস করার জন্য প্রেরণ করলো রসুল স. এর নিকটে । আমার কথা শুনে তিনি স. বললেন, এটা তার ইচ্ছা । পদব্রজে অথবা যানবাহনে যেভাবে খুশী সে হজযাত্রা করতে পারে। বোখারী , মুসলিম । মানত করলে পদ্ব্জে যাওয়া হজযাত্রা করাকে যারা আবশ্যিক মনে করেন তাদের দলিল এরকম_- যেহেতু মানত পূরণ আবশ্যিক, তাই এমতো মানতকারীকে পদব্রজেই হজ যাত্রা করতে হবে। এরপর অবশিষ্ট থাকে কেবল শরিয়তের প্রমাণাদি । ইমাম আবু হানিফা বলেন, এমতো মানতকারীর জন্য তাওয়াফে জিয়ারত পদব্রজে করা ওয়াজিব। কারণ এই ইবাদতটি একটি মুল ইবাদত । তাই মানতকারী পদব্রজে তাওয়াফের মানত করতে পারে । আর মানত পূরণ করা তার জন্য অত্যাবশ্যকও হয়ে যায়। এবার দৃূকপাত করা যেতে পারে পদব্রজে হজে গমনকারী বৃদ্ধের বিবরণের প্রতি । রসুল স. তাকে যানবাহনে গমনের নির্দেশ দিয়েছিলেন এবং এরকম নির্দেশ দিয়েছিলেন একারণে যে, সে ছিলো অসামর্থক। আর হজরত উকবার ভগ্রির ঘটনাটিও ছিলো এরকম। অর্থাৎ সামর্ঘ্যহীনতা ছিলো তার ক্ষেত্রেও । আবু দাউদের বর্ণনায় বিষয়টির অধিকতর সুস্পষ্ট বিবরণ লিপিবদ্ধ রয়েছে। অতএব এসকল হাদিস সমূহের মাধ্যমে একথা প্রমাণিত হয় না যে, পদব্রজে হজযাত্রা মানতকারীর জন্য পদ্ব্রজে গমন ওয়াজিব নয়। বরং এতে করে এতটুকুই কেবল প্রমাণ হয়ে যায় যে, ওজর বা অক্ষমতার কারণে পদব্রজে হজযাত্রার মানতকারী যানবাহনে আরোহণ করে হজ করতে যেতে পারবে। মাসআলাঃ পদ্ব্রজে হজের মানত করে ওজর অথবা ওজর ছাড়া যানবাহনে হজ করার বিবরণ-_- আলেমগণের একমত্য এই যে, পদ্ব্রজে হজের মানতকারী যদি কোনো কারণ বা কারণ ছাড়া বাহনারোহী হয়ে হজ করে, তবে পুনরায় পদরজে হজ করা তার উপরে ওয়াজিব নয়। কিন্তু ইমাম আবু হানিফার ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।