রসুল স. বলেছেন, রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা আল্লাহ্র মাসের অর্থাৎ মহররমের। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ রাতের নামাজ। এরকম বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে ইমাম মুসলিম ও সুনান রচয়িতা চতুষ্টয়। মারো রদ্ইয়ানী তদীয় মসনদে এবং তিবরানী তদীয় জুনদুবে। মাসআলাঃ পদ্ব্জে হজ করার বিবরণ__ পদ্ব্রজে হজ সম্পাদনের মানতকারী পদব্রজে অথবা বাহনারোহী হয়ে উভয় অবস্থায় হজ করতে পারবে । মাবসুত গ্রন্থে এরকম অভিমত ব্যক্ত হয়েছে ইমাম আবু হানিফা থেকে । তার কথার মর্মার্থ হচ্ছে__ এমতাবস্থায় মানতকারীর উপরে পদ্বজে হজ যাত্রা করা ওয়াজিব নয়। ইতোপূর্বে বলা হয়েছে অনুগত মানতের সঙ্গে এমতো শর্ত সংযোজন করা হলে, তা পূরণ করা আবশ্যিক নয়। ইমাম আবু হানিফা তার মতামত ব্যক্ত করেছেন এই নীতিমালার আলোকেই। কুদুরী গ্রন্থেও অন্যান্য নির্ভরযোগ্য গ্রন্থে ইমাম সাহেবের অভিমতে বলা হয়েছে পদব্রজে গমন করার কথা, আরোহী অবস্থায় নয় । আর এরকম সম্পর্কহীনতা বলবৎ থাকে তাওয়াফে জিয়ারত পর্যন্ত । পদব্রজে হজ যাত্রা করলে কোথা থেকে যাত্রা শুরু করতে হবে, সে ব্যাপারে মতপ্রভেদ রয়েছে । কেউ কেউ বলেন, পদ্বূজে যাত্রা করতে হবে মিকাত থেকে । কেননা মিকাত থেকেই হজ শুরু হয়। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে, পদব্রজে হজ যাত্রার অর্থ নিজের বসতবাটী থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করা। অবশ্য পথিমধ্যে যে কোনো স্থান থেকে পদূবুজে যাত্রার নিয়ত করা যায়। হেদায়া রচয়িতা লিখেছেন, কুদুরী গ্রন্থের অভিমতে এই ইঙ্গিতটি রয়েছে যে, মানতের কারণে পদ্ব্রজে যাত্রা হবে ওয়াজিব । তাহাবী বলেছেন, এটাই ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের অভিমত । যারা যানবাহনে হজ করতে যাওয়াকে পদ্ব্ুজে হজে যাওয়া অপেক্ষা উত্তম বলেন তাদের দলিল সুস্পষ্ট। তারা বলেন, হজই এখানে মূল উদ্দেশ্য । আর পদ্বজে হজ গমন উত্তমতার পরিপন্থী । কারণ আল্লাহতায়ালা সক্ষমতাকে হজের একটি শর্ত নিরূপণ করে দিয়েছেন । সুতরাং যানবাহনের ব্যবস্থা করতে পারাও সক্ষমতার অন্তর্ভুক্ত । তাই যানবাহনে হজ গমন করাই উত্তম। কিন্ত ইমাম আবু হানিফা বলেন, কেউ পদব্রজে হজযাত্রার মানত করলে যদি তা তার পক্ষে সহনীয় হয়, তবে পদব্রজে গমনই উত্তম । কিন্ত্ব এরকম করা ওয়াজিব নয়। কেননা আল্লাহতায়ালার পক্ষ থেকে এরকম করাকে ওয়াজিব সাব্যস্ত করা হয়নি । পদ্বজে হজ করার মানতের ক্ষেত্রেও যানবাহনে গমন করা যে উত্তম, সে কথা হাদিস শরীফের মাধ্যমেও প্রমাণিত । হজরত আনাস ইবনে মালেকের বর্ণনায় ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।