করলো। এমতাবস্থায় মানতকারী নির্ধারিত সময়ের পূর্বে তার মানত পূর্ণ করলে তা শুদ্ধ হবে না। কারণ বর্ণিত দিবসসমূহ তাদের পূর্ববর্তী দিবসসমূহের তুলনায় অধিকতর ফযীলতময় ৷ এভাবে কেউ যদি মধ্যরাত্রিতে নামাজ পড়ার মানত করে, তবে রাত্রি আগমনের আগের দিন অথবা পরবর্তী দিনে নামাজ পড়লে মানত পূরণ হবে না। কারণ মধ্যরাত্রি দিবস অপেক্ষা অধিকতর ফযীলতপূর্ণ । এখন যদি কেউ প্রশ্ন করে, কখন কার মৃত্যু হয় তা বলা যায় না_ এই আশংকায় কেউ যদি মধ্যরাত্রি আগমনের পূর্বেই নামাজ পড়ে নেয়, তবু কি তার মানত শুদ্ধ হবে না? এর উত্তরে আমরা বলতে চাই, এমতোক্ষেত্রে আমল করতে হয় সাধারণ জ্ঞানানুসারে। মানতকারী যদি মৃত্যুরোগাক্রাত্ত না হয় অথবা সহসা মৃত্যুর কোনো চিহ্ন তার মধ্যে বর্তমান না থাকে, তবে মানতের আমল অপেক্ষাকৃত কম মর্যাদাপূর্ণ সময়ে নিয়ে আসার কোনো কারণ থাকতে পারে না। রসুল স. বলেছেন, আমি আল্লাহ্র নিকট এমতো সওয়াবের আশা রাখি যে, আরাফার দিবসের রোজা হয়ে যাবে বিগত ও আগামী বৎসরের পাপের ক্ষতিপূরণ । আর আশুরার রোজা হচ্ছে বিগত বৎসরের গোনাহের কাফফারা । হাদিসটি হজরত আবু কাতাদা থেকে বর্ণনা করেছেন মুসলিম, ইবনে হাব্বান, তিরমিজি ও ইবনে মাজা । হজরত আবু সাঈদ খুদরী থেকেও ইবনে মাজা কর্তৃক এরকম হাদিস বর্ণিত হয়েছে। তিনি কাতাদা ইবনে নোমান থেকেও এরকম বর্ণনা করেছেন। এইমর্মে হজরত সহল ইবনে সা'দ ও হজরত ইবনে ওমর থেকে এবং আহমদ কর্তৃক বর্ণিত হয়েছে জননী আয়েশা থেকে । হাফেজ ইবনে হাজার বলেছেন, হজরত আনাস প্রমুখ সাহাবীগণের নিকট থেকেও এ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। রসুল স. একবার বললেন, ওই দিবসসমূহে (আইয়ামে তাশরীকের দিবসসমূহে) পুণ্যকর্ম সম্পাদন করা আল্লাহ্র নিকটে অধিকতর প্রিয় । একথা শুনে উপস্থিত সহচরবৃন্দ নিবেদন করলেন, হে আল্লাহ্র বচনবাহক! আল্লাহ্র পথে জেহাদ করাও কি ওই দিবসসমূহের পুণ্যকর্ম অপেক্ষা আল্লাহ্র নিকটে অধিকতর প্রিয় নয়? তিনি স. বললেন, না। তবে ওই জেহাদ স্বতন্ত্র যে জেহাদে নিজের জীবন ও সম্পদ নিয়ে কেউ প্রত্যাবর্তন করতে না পারে। হজরত ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের মাধ্যমে | রসুল স. আরো বলেছেন, জিলহজ মাসের প্রথম দশদিনের ইবাদত অপেক্ষা অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ্র নিকটে অধিকতর প্রিয় নয়। ওই দিবসসমূহের এক দিবসের রোজা অন্য দিবসসমূহের এক বৎসর রোজার সমতুল। আর ওই সময়ের একটি রাত শবে কদর তুল্য । হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা । অবশ্য হাদিসটি শিথিল সূত্র বিশিষ্ট । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।