Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ অসুস্থতা থেকে সুস্থ হওয়া, সফর থেকে প্রত্যাবর্তন ইত্যাদি শর্তযুক্ত রোজার মানতের বিবরণ__ যদি কোনো পীড়িত ব্যক্তি অথবা কোনো মুসাফির “আমি সুস্থ হলে' অথবা “সফর থেকে প্রত্যাবর্তন করলে" এরকম শর্ত সহযোগে এক মাস রোজা রাখার মানত করে, তবে শর্ত পূরণ হওয়ার পরেই কেবল মানত পূরণ করা তার উপরে ওয়াজিব হবে। শর্ত পূরণের পূর্বে এরকম করলে তার মানত পূরণ হবে না। এমতাবস্থায়, শর্ত পূরণ হওয়ার পর পুনরায় তাকে এক মাস রোজা রাখতে হবে। কেননা শর্ত এখানে মানত পূরণের প্রতিবন্ধক । কিন্তু ইমাম শাফেয়ী শর্ত পূরণের পূর্বেও রোজা রাখলে মানত পূরণ হবে বলে মনে করেন। কারণ তাঁর মতে শর্ত এখানে মানত পূরণের প্রতিবন্ধক নয়। যেমন-__ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেও যদি কেউ তার সম্পদের জাকাত প্রদান করে, তবে তার জাকাত আদায় হয়ে যায় । মাসআলাঃ সময় ও কালের সঙ্গে সম্পৃক্ত মানতের বিবরণ__ যদি কেউ বলে “আল্লাহ্‌ আমাকে এই মোকদমায় বিজয়ী করলে আমি তার নামে রজবের পূর্ণ এক মাস রোজা রাখবো" অথবা “আগামী বৎসর হজ করবো' তবে নির্ধারিত সময় আগমনের পূর্বেও সে তার মানত পূর্ণ করতে পারবে । অর্থাৎ রজব মাস আসার পূর্বের যে কোনো মাসে সে রোজা রাখতে পারবে । এরকম বলেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ । কিন্তু ইমাম মোহাম্মদ বলেন, এরকম সময়ের সঙ্গে সম্পৃক্ত মানত শর্তযুক্ত মানতের মতো । তাই নির্ধারিত সময়ের পূর্বে আদায় করলে তা বিশুদ্ধ হবে না। শায়েখাইন বলেন, সময়ের সঙ্গে সম্পৃক্ত মানত শর্তযুক্ত মানতের মতো নয়। এরকম মানত শর্তবিযুক্ত । সময়ের সঙ্গে তার এরকম সম্পর্ক ঘটিয়ে দেয়া হয়েছে মাত্র। যেমন, যদি কেউ বাজারে নামাজ পাঠ করার মানত করে, তবে যে কোনো জায়গায় নামাজ পড়লেও তার মানত পূর্ণ হয়ে যাবে। তেমনি নির্দিষ্ট সময়ের পূর্বে সময়সম্পৃক্ত মানত পূরণ করা যায়। আবার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও এরকম রোজা ও হজ আদায় করার মধ্যে দোষের কিছু নেই। ইমাম জোফার বলেন, যে সময়ের সঙ্গে মানতকে সম্পৃক্ত করা হয়, সেই সময় যদি শরিয়তের দৃষ্টিতে অধিকতর মর্যাদামগ্ডিত হয়, তবে ওই সময় আগমনের পূর্বের অপেক্ষাকৃত কম মর্যাদাপূর্ণ সময়ে মানত পুরা করলে তা আদায় হবে না। নির্ধারিত সময়ের আগমন ঘটলে পুনরায় তা আদায় করতে হবে। আর যদি নির্ধারিত সময় ও তার পূর্বের সময়ের মধ্যে মর্যাদাগত কোনো তারতম্য না থাকে, তবে নির্ধারিত সময় আগমনের আগেও মানত পূরণ করা যাবে । আমার মতে এ অভিমতটি অধিকতর গ্রহণযোগ্য । এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কেউ আরাফার দিবসে, অথবা আশুরার দিনে, কিংবা মহররম মাসে রোজা রাখার মানত ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।