Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কাবা, মসজিদে নববী ও বসতবাটি সংলগ্ন মসজিদে নামাজ পাঠের সওয়াবঃ ইমাম আবু ইউসুফ ও ইমাম জোফার বলেন, আমরা বলি, বায়তুল মাকদিসে নামাজ পাঠ করার মানতকারী যদি কাবায় নামাজ পড়ে, তবে তা জায়েয। কারণ উপরে বর্ণিত হাদিসে একথার প্রমাণ রয়েছে। কিন্তু যে ব্যক্তি কাবায় নামাজ পড়ার মানত করবে, তার জন্য বায়তুল মাকদিসে অথবা মসজিদে নববীতে নামাজ পাঠ করলে কীভাবে তা যথেষ্ট মনে করা যেতে পারে? কারণ রসুল স. বলেছেন, স্বগৃহের নামাজের রয়েছে একটি পুণ্য, পাড়ার মসজিদের পঁচিশটি, জামে মসজিদের পাচশতটি, মসজিদে আকসার এক হাজার, আমার মসজিদের পঞ্চাশ হাজার এবং কাবা শরীফের এক লক্ষ । হজরত আনাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আমার মসজিদের এক নামাজ কাবা ব্যতীত অন্য স্থানের এক হাজার নামাজ অপেক্ষা উত্তম । হজরত আবু হোরায়রা, হজরত সা"দ ইবনে আবী ওয়াককাস, হজরত আয়েশা, হজরত মায়মুনা এবং হজরত আবু সাঈদ খুদরী থেকেও এরকম হাদিস বর্ণনা করেছেন ইমাম তাহাবী | তিনি আবার হজরত আতা ইবনে যোবায়েরের মাধ্যমে এরকমও বর্ণনা করেছেন যে, রসুল স. বলেছেন, আমার এই মসজিদের এক নামাজ কাবা ব্যতীত অন্য মসজিদের এক হাজার নামাজ অপেক্ষা উত্তম এবং কাবার এক নামাজ এই মসজিদের নামাজ অপেক্ষা একলক্ষ গুণ উত্তম । হজরত ওমর ইবনে খাত্তাবের একটি পরিণত বর্ণনায় এবং হজরত জাবের ইবনে আবদুল্লাহর সুপরিণত বর্ণনায়ও এরকম কথা এসেছে। ইমাম আবু হানিফা বলেছেন, বর্ণিত হাদিসসমূহে বলা হয়েছে কেবল ফরজ নামাজের কথা । সুতরাং উল্লেখিত সওয়াবের তারতম্য প্রযোজ্য হবে কেবল ফরজ নামাজের বেলায় । নফল নামাজের বেলায় এ নিয়ম প্রযোজ্য নহে। কারণ নফল নামাজ পাঠের স্থান হিসেবে আপনগৃহই সর্বোত্তম । হজরত জায়েদ ইবনে সাবেত থেকে বোখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ফরজ ব্যতীত অন্যান্য নামাজ স্বগৃহেই সর্বোত্তম । হজরত জায়েদ ইবনে সাবেত থেকে আবু দাউদ ও তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মানুষের আপনাপন ঘরের নামাজ আমার এই মসজিদের নামাজ অপেক্ষা উত্তম, যদি তা ফরজ নামাজ না হয়। হজরত আবদুল্লাহ্‌ ইবনে সা'দ থেকে সুপরিণত সূত্রে তাহাবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার নিকটে নিজের ঘরের নামাজ মসজিদে নামাজ পাঠ অপেক্ষা অধিকতর পছন্দনীয় । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।