Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

নামাজ পড়ার শর্ত না করে, তবে তার জন্য দীড়িয়ে নামাজ পাঠ করা হবে ওয়াজিব ৷ কেননা নামাজ দীড়িয়েই পড়তে হয় । আর যদি সে বসে নামাজ পড়ার মানত করে, তবে সে দীড়িয়ে অথবা বসে যে কোনো ভাবেই নামাজ পাঠ করুক না কেনো, তার মানত পূর্ণ হয়ে যাবে। মাসআলাঃ চিৎ অথবা কাত হয়ে নামাজ পাঠের মানত__ যদি কেউ চিৎ অথবা কাত হয়ে নামাজ পাঠ করার মানত করে, তবে তাকে নামাজ পাঠ করতে হবে দীড়িয়ে অথবা বসে । কেননা অপারগ অবস্থা ব্যতীত শায়িত অবস্থায় নামাজ পাঠ করা শরিয়ত সমর্থিত নয়। তবে উপবিষ্ট অবস্থার নামাজ সর্বাবস্থায় বৈধ। শায়িত অবস্থায় কেবল ওই পীড়িত ব্যক্তি নামাজ পাঠ করতে পারবে, যে উপবিষ্ট অবস্থায় নামাজ পাঠ করতে অক্ষম । এপ পীড়িত ব্যক্তি যদি শায়িত অবস্থায় নামাজ পাঠের মানত করে, তবে সে শায়িত অবস্থায় তা পাঠ করতে পারবে । কিন্তু মানত পুরা করার পূর্বে যদি সে বসে নামাজ পড়ার সামর্থ্য ফিরে পায়, তবে তাকে নামাজ পড়তে হবে দীড়িয়ে, আর দীড়াতে সমর্থ না হলে বসে। মাসআলাঃ কাবা শরীফে নামাজ পাঠ করার মানত___ ইমাম আবু হানিফা ও ইমাম মোহাম্মদ বলেছেন, এরকম মানতকারী যে কোনো স্থানে নামাজ পাঠ করলেও তার মানত পুরা হয়ে যাবে। ইমাম জোফার ও ইমাম আবু ইউসুফ বলেছেন, কেউ যদি বায়তুল মাকদিসে নামাজ পাঠ করার মানত করে এবং কাবা শরীফ ও মসজিদে নববীতে নামাজ আদায় করে নেয়, তবে তার মানত পুরা হয়ে যাবে। আবার মসজিদে নববীতে নামাজ পাঠের মানতকারী যদি কাবা শরীফে নামাজ পড়ে তবুও তার মানত পূর্ণ হবে। কিন্তু এমতাবস্থায় মসজিদে নববী ও কাবা শরীফ ছাড়া অন্য কোনো স্থানে নামাজ পড়লে তার মানত পুরা হবে না। আর যে ব্যক্তি কাবার অভ্যন্তরে নামাজ পাঠ করার মানত করবে, সে কাবা ছাড়া অন্য কোনো মসজিদে নামাজ পাঠ করলে তার মানত পুরা হবে না। তাকে মানত আদায় করতে হবে কাবার অভ্যন্তরে । ইমাম আবু হানিফা তার অভিমতের সমর্থনে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন হজরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে, মক্কা বিজয়ের সময় এক লোক রসুল স. এর নিকটে নিবেদন করলো, হে আল্লাহ্‌র রসুল! আমি মানত করেছি আল্লাহ্‌ যদি আমাদেরকে মক্কা বিজয় দান করেন, তবে কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি বায়তুল মাকদিসে দুই রাকাত নামাজ পাঠ করবো। রসুল স. বললেন, এখানেই পড়ে নাও। লোকটি তার নিবেদনের পুনরুক্তি করলো । রসুল স.ও পুনরায় বললেন, এখানে পড়লেই চলবে । সে পুনরায় একই কথা বললো। তখন রসুল স. বললেন, তোমার ইচ্ছা। আবু দাউদ, তাহাবী, দারেমী। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।