মানতের ক্ষেত্রে । যেমন _ কেউ বললো “আমি বাজারে নামাজ পড়বো' শনিবার দিন নামাজ পড়বো", রোজা রাখবো, কিন্ত্র বসবো না", 'রোজা অবস্থায় কথা বলবো না', অথবা “গাছের ছায়ায় যাবো না", কিংবা মানত করলো “আমি এই টাকা দান করবো এই শহরের অমুক গরীবকে'_ এসকল অবস্থায় তার উপর রোজা রাখা, নামাজ পড়া, যে কোনো স্থানের মিসকিনকে টাকা দান করা হবে ওয়াজিব। শর্তাবলী এমতোক্ষেত্রে রহিত হয়ে যাবে । অর্থাৎ নির্দিষ্ট দিন ছাড়া যে কোনো দিনে সে নামাজ পড়তে পারবে । যে কোনো স্থানে রোজা রাখতে পারবে । নিশ্ুপ থাকা, দণ্ডায়মান না হওয়া, ছায়ায় না যাওয়া ইত্যাদি শর্তপালন করা তখন তার জন্য জরুরী কিছু হবে না। আর যে কোনো শহরের গরীবকে টাকা দান করলেও তার চলবে । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. একবার ভাষণদানকালে দেখতে পেলেন এক লোক দীড়িয়ে রয়েছে । তার সম্পর্কে জিজ্ঞেস করলে সেখানে উপবিষ্ট শ্রোতৃবৃন্দ বললেন, লোকটির নাম আবু ইসরাইল । সে দীড়িয়ে থাকার মানত করেছে । আরো মানত করেছে, রোজা অবস্থায় সে কোনো প্রকার ছায়ায় গমন করবে না এবং কারো সঙ্গে কথা বলবে না। রসুল স. বললেন, তাকে বলে দাও, সে যেনো তার মানতের রোজা পালন করে কিন্ত্বী দণ্ডায়মান হওয়া, কথা না বলা, ছায়ায় না যাওয়া ইত্যাদি পরিত্যাগ করে। বোখারী । লক্ষণীয়, এই হাদিসে শর্ত পরিত্যাগের কথা আছে। কিন্তু তার জন্য কাফ্ফারা প্রদানের নির্দেশনা নেই । কিন্তু কেউ যদি পর পর তিন দিন রোজা রাখার এবং দীড়িয়ে নামাজ পড়ার নিয়ত করে, তবে তাকে পর পর তিন দিনই রোজা রাখতে হবে। আবার বসে নামাজ পড়লেও তার মানত পুরা হবে না। কারণ বসে নামাজ পড়ার মান দীড়িয়ে নামাজ পড়ার মানের অর্ধেক । হাদিস শরীফে এরকমই বলা হয়েছে। হাদিসটি বিশুদ্ধসূত্রসহযোগে হজরত আনাস থেকে বর্ণনা করেছেন আহমদ, নাসাঈ ও ইবনে মাজা । ইবনে মাজা আবার এককভাবে বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর থেকে । আর তিবরানী বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর ও হজরত আবদুল্লাহ ইবনে সাইব এবং হজরত মুতলব ইবনে আবী ওয়াদিয়াহ্ থেকে । আর আহমদ ও আবু দাউদ হজরত ইমরান ইবনে হোসাইন থেকে এবং মুসলিম, আবু দাউদ ও নাসাঈ হজরত ইবনে ওমর থেকে। উল্লেখ্য, পরস্পরসংলগ্ন রোজা আল্লাহ্র নিকট পছন্দনীয় । তাই বিভিন্ন প্রকার কাফ্ফারার ক্ষেত্রে পরস্পর সংলগ্ন রোজা রাখার নির্দেশ দেয়া হয়েছে। মাসআলা $ দণ্ডায়মান অথবা উপবেশনের শর্তযুক্ত মানতের নামাজ পাঠের বিবরণ__ যদি কেউ কেবল নামাজ পাঠের মানত করে, দীড়িয়ে অথবা বসে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।