করবে। রসুল স. সকাশে একথা বলতেই তিনি জিজ্ঞেস করলেন, মূর্খতার যুগে ওই স্থানে কি কোনো প্রতিমা ছিলো, যাকে তোমরা পূজা করতে? উপস্থিত সাহাবীগণ বললেন, না। তিনি স. তখন লোকটিকে বললেন, তবে তুমি তোমার মানত পূর্ণ করো। নিশ্চয় পাপ সম্পৃক্ত মানত পূর্ণ করা জায়েয নয়। ওই বিষয়ের মানতও বিশুদ্ধ নয়, যা মানতকারীর অধিকার বহির্ভূত। যথাসূত্রসম্বলিত এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ । আমর ইবনে শোয়াইব তার পিতার মাধ্যমে তার পিতামহের বর্ণনা উপস্থাপন করেছেন এতাবে_- একবার এক রমণী নিবেদন করলো, হে আল্লাহ্র বাণীবাহক! আমি মানত করেছি আমি আপনার মাথার উপর দফ (বোদ্যযন্ত্রবিশেষ) বাজাবো । তিনি স. বললেন, তুমি তোমার মানত পূর্ণ করো। আবু দাউদ । এক বর্ণনায় এসেছে, রমণীটি তখন বললো, আমি অমুক অমুক স্থানে উট কোরবানী করবো বলে মানত করেছি। রসুল স. বললেন, ইসলামপূর্ব সময়ে কি ওই সকল স্থানে মূর্তিপূজা করা হতো? রমণী জবাব দিলো, না। তিনি স. বললেন, মূর্খতার যুগে কি সেখানে কোনো মেলা বসতো? সে বললো, না। তিনি স. তখন বললেন, তা হলে তৃমি তোমার মানত পূর্ণ করতে পারো । আমি বলি, রসুল স. এর এই নির্দেশটি অবশ্যপালনীয় নয়। আলেমগণ এ ব্যাপারে একমত । আর এমতো এঁকমত্যকে মেনে নিলে এ সম্পর্কিত হাদিসসমূহের মধ্যে আর বৈসাদৃশ্য থাকে না। কারণ রসুল স. তো একথা বলেই দিয়েছেন যে, ওই মানতই মানতরূপে গণ্য যার উদ্দেশ্য থাকে আল্লাহ্র সন্তোষ অর্জন। আর একথাও প্রণিধানযোগ্য যে, যে মানত এরকম নয়, তা পূর্ণ করা ওয়াজিবও নয়। তাই আমি বলি, এখানে কথাটি এসেছে বৈধতা প্রকাশের জন্য । অর্থাৎ পাপ পরিত্যাগ যখন অত্যাবশ্যক, তখন পাপযুক্ত মানত পূর্ণ করাও নাজায়েয । মাসআলাঃ অনুগত মানতকে শর্তায়িত করার বিষয়টি এরকম__ এক লোক অনুগত মানত করেছে, কিন্ত সে তার ওই মানতের সঙ্গে কিছু শর্ত অথবা কোনো বিশেষত সংযুক্ত করেছে। এখন প্রশ্ব হচ্ছে__ তার সংযুক্ত শর্তগুলো গ্রহণীয় কিনা? শর্তগুলো যদি আল্লাহ্র সন্তোষ অর্জনের ও সওয়াব লাভের মাধ্যম হয়, তবে মানত পূরণ করতে হবে তৎসংশ্রিষ্ট শর্ত ও বৈশিষ্ট্য সহযোগে । এমতোক্ষেত্রে শর্তসমূহকে উপেক্ষা করা যাবে না। আর শর্তগুলো যদি আল্লাহ্র সন্তোষ লাভ ও সওয়াব অর্জনের সহায়ক না হয় তবে সেগুলো পালন করা যাবে না। তবে প্রশ্র থেকে যায়, এমতাবস্থায় যদি কৃত মানতে আল্লাহ্র সন্তোষ ও সওয়াব বিরোধী কোনো শর্তই না থাকে, তা হলে কী হবে? উত্তরে বলা যেতে পারে, এরকম মাসআলায় ওই রকম মতপ্রভেদই দেখা দিবে, যা সাধারণতঃ দেখা যায় বৈধ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।