অপর আর একটি সূত্রে সুপরিণতরূপে হাদিসটি বর্ণিত হয়েছে জননী আয়েশার মাধ্যমে । দারাকৃতনি, আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈ গালেব ইবনে আবদুল্লাহিল জাওজীর বর্ণনাক্রমে, তিনি আতা থেকে এবং তিনি জননী আয়েশা থেকে । হাদিসটি এই__ রসুল স. বলেছেন, যে ব্যক্তি পাপযুক্ত মানত নিজের উপরে ওয়াজিব করে নিবে, তার উপরে ওয়াজিব হবে শপথভঙ্গের কাফ্ফারার মতো কাফফারা । গালেব ইবনে আবদুল্লাহ আবার হাদিস ত্যাজক। ভিন্ন একটি সুত্রে হজরত ইবনে আব্বাস থেকে কুরাইবের মাধ্যমে আবু দাউদও হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি উত্তম সূত্রসম্বলিত। কিন্তু এই সূত্রপরম্পরাভৃত রয়েছেন আবার প্রতর্কাহত বর্ণনাকারী ইয়াহইয়া । ইমাম নববী লিখেছেন, লা নাজরা ফি মাঈ'সাতিন্ ওয়া কাফ্ফারাতুহু কাফ্ফারাতু ইয়ামীন অর্থাৎ পাপকর্মে কোনো মানত হয় না। তার প্রায়শ্চিত্ত শপথের প্রায়শ্চিত্ত সদৃশ __ এই হাদিসটি শিথিলসূত্র বিশিষ্ট । হাদিসবেত্তাগণ এ ব্যাপারে একমত । হাফেজ ইবনে হাজার লিখেছেন, এরকম মন্তব্য অসঙ্গত। ইমাম তাহাবী ও আবু আলী ইবনে সাস্কান্ হাদিসটিকে আখ্যা দিয়েছেন “যথাসূত্রসম্বলিত' বলে। আমি বলি, আল্লামা সুয়্যুতী তার জামে" সগীর গ্রন্থে হাদিসটির বিশুদ্ধ হওয়ার প্রমাণ লিপিবদ্ধ করেছেন। ইমাম আবু হানিফা পাপযুক্ত মানতের (যা সত্তাগতভাবে হারাম) কাফ্ফারাকে ওয়াজিব সাব্যস্ত করেননি । সাব্যস্ত করেছেন “অযথার্থ উক্তি' বলে। আর তিনি এই অভিমতটি ব্যক্ত করেছেন হজরত ইমরান ইবনে হোসাইন বর্ণিত একটি হাদিস থেকে । হাদিসটি এই-__ রসুল স. বলেছেন, মানত দুই প্রকার__ ১. অনুগত এবং ২. অননুগত । অনুগত মানত করা হয় আল্লাহ্র উদ্দেশ্যে । তাই তা পূর্ণ করা ওয়াজিব। পক্ষান্তরে পাপযুক্ত মানত করা হয় শয়তানের উদ্দেশ্যে । তাই তা পূর্ণ করা অনুচিত । বিষয়টিকে ব্যাখ্যা করা যেতে পারে এভাকে__ কাফফারা তো ওই সময় পূর্ণ করা সম্ভব, যখন মানত পূর্ণ করা হয় ওয়াজিব । এমতোক্ষেত্রে কাফ্ফারা আদায় করলে মানত পূর্ণ না করার পাপ মোচন হয়। আর যদি মানত পূর্ণ করা ওয়াজিবই না হয়, তবে তার কাফ্ফারা কীভাবে ওয়াজিব হবে? কিন্ত এমতো ব্যাখ্যা নসের (কোরআন ও হাদিসের) উদ্দেশ্যের প্রতিকূল । তাই তা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই বিষয়টি ব্যাখ্যা করতে হবে এভাকে__ পাপযুক্ত মানত পূর্ণ না করা যেমন ওয়াজিব, তেমনি ওয়াজিব তার বিপরীত করা ও কাফ্ফারা প্রদান করা, যেনো আল্লাহ্র নামের মর্যাদা অক্ষুপ্র থাকে৷ হজরত ছাবেত ইবনে জুহাক বর্ণনা করেছেন, রসুল স. এর জামানায় এক লোক মানত করলো, সে বুয়াতাহ্ নামক স্থানে উপস্থিত হয়ে উট কোরবানী ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।