Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইবাদতনির্ভর মানতের বিবরণ ঃ ইবাদতনির্ভর মানত যে করে এবং তা পূরণ করার সামর্থ্যও যার আছে, তাকে মানতই পূর্ণ করতে হবে। কাফ্ফারা দিলে চলবে না। কেননা হজরত ইমরান ইবনে হোসাইন কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে, রসুল স. বিধান দিয়েছেন, পাপযুক্ত মানত বৈধ নয় এবং তার ক্ষতিপূরণ হচ্ছে শপথভঙ্গের ক্ষতিপূরণ । নাসাঈ, হাকেম, বায়হাকী । এই হাদিসের মাধ্যমে “এরকম মানতের বেলায় কসমের কাফ্ফারার মতো কাফ্ফারা আদায় করা ওয়াজিব ইমাম আহমদের এমতো অভিমতটি প্রমাণিত হয়ে যায়। তবে এই হাদিসের সূত্রপ্রবাহভূত মোহাম্মদ ইবনে যোবায়ের হানযালা বর্ণনাকারী হিসেবে শক্তিশালী নন। তাঁর উর্ধ্বতন বর্ণনাকারীদের মধ্যেও বর্ণিত বিষয় সম্পর্কে অসামঞ্জস্য রয়েছে। আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন তার পিতা যোবায়ের সূত্রে । হাফেজ ইবনে হাজার কর্তৃক আবার ভিন্ন সূত্রেও হাদিসটি বর্ণিত হয়েছে, যে সূত্রটি বিশুদ্ধ, কিন্তু অবিন্যন্ত। আহমদ, বায়হাকী ও সুনান রচয়িতাবৃন্দ জুম্থরী সূত্রে আবু সালমার বরাত দিয়ে হজরত আবু হোরায়রা থেকেও এরকম হাদিস বর্ণনা করেছেন। কিন্ত এর সূত্রপরম্পরা কর্তিত। আবু সালামা থেকে জুহুরীর হাদিস শোনার ব্যাপারটি প্রমাণিত নয়। দু'জনের মধ্যে সংযোজ্য বর্ণনাকারীর নাম সেখানে বাদ পড়েছে। আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও ইবনে মাজা, সুলায়মান ইবনে বেলালের বর্ণনাক্রমে মুসা ইবনে উকবা ও মোহাম্মদ ইবনে আতিকের বরাত দিয়ে জুহুরী থেকে, সুলায়মান আরকাম থেকে, ইয়াহইয়া ইবনে কাছীর থেকে, আবু সালমা থেকে জননী আয়েশা কর্তৃক এই হাদিসটি বর্ণনা করেছেন। নাসাঈ লিখেছেন, অধিকাংশ শিষ্য তার বিরোধিতা করেছেন এবং ইয়াহইয়া ইবনে কাছীরের বরাত দিয়ে মোহাম্মদ ইবনে যোবায়ের হানজালার বর্ণনাক্রমে তিনি তার পিতা থেকে, তিনি ইমরান থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। এর সুত্রপরম্পরা প্রথমোক্ত হাদিসটির সূত্রপরম্পরার মতো। হাফেজ ইবনে হাজার লিখেছেন, ইয়াহইয়া ইবনে কাছীর সূত্রে মুয়াম্মার এই হাদিসটি বর্ণনা করেছেন এবং ইয়াহইয়া আবু সালমা এবং বনী হানাফিয়ার আরো একজন লোকের বরাত দিয়ে অপরিণতরূপে হাদিসটিকে রসুল স. এর নির্দেশ বলে সাব্যস্ত করেছেন। হাকেম বলেছেন, বনী হানাফিয়ার ওই লোকটির নাম মোহাম্মদ ইবনে যোবায়ের এবং একথাও বলেছেন যে, তাকে বনী হানাফিয়ার অন্তর্তৃত মনে করা ভুল। বরং তিনি ছিলেন বনী হানজালার অস্তর্ভূত। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।