Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

বদাউনি, তার পীর শায়েখ সাইফুদ্দিন সেরহিন্দী, তার পীর খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী এবং তার পীর হজরত মোজাদদেদে আলফে সানি রহমাতুলুহি আলাইহিম আজমাইন। অতএব একথা পুনরাবৃত্তির আর প্রয়োজন থাকে না যে, হানাফী ও মোজাদ্দেদি এই দুই সমান্তরাল ও সুপরিমিতিশোভিত পক্ষে ভর করেই তিনি মহাজ্ঞানের মহাকাশে সম্পন্ন করেছিলেন তার সৃজনশীল ও মননশীল উড়্াল। তারপর নীড়ে ফিরে এসে বিতরণ করেছিলেন অপার্থিব জ্ঞানের জীবনঘন বিচ্ছুরণ ৷ তার রচিত গ্রন্থের সংখ্যা তিরিশ। তার মধ্যে সর্ববৃহৎ উপস্থাপনা এই তাফসীরপ্রন্থটি সময়জ হয়েও সময়োত্তর । আরবী ভাষার ধ্রুপদী ধরণকে মান্য করে সুগ্রস্থিত হয়েছে এর বিশালাকৃতিবিশিষ্ট দশটি খণ্ড এর প্রতিটি পৃষ্ঠায় ফুটে রয়েছে আকাশের নক্ষত্রের মতো অসংখ্য আলোকমালা। শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে সে আলোর সম্পাত এখনো সচল, সবল ও প্রবল করে চলেছে প্রজ্ঞা ও প্রেমের পিপাসিত পথিককূলের বৈদগ্ধ ও বিস্ময়কে। আশা করা যায় প্রজন্ম-প্রজন্মান্তরে বয়ে চলবে এর গতি ও অবহিতির সুতীব্র স্রোত। বয়ে চলবে জনপদ থেকে জনপদে । এক ভাষা থেকে অন্য ভাষায়। এভাবেই সতত অক্ষরান্তরণের মাধ্যমে পরিতৃপ্ত হবে পৃথিবী, পৃথিবীর প্রজ্ঞাপ্রেমিক মানুষ । এতো গেলো এই অমূল্য জ্ঞানভাপ্তার্রের যকিঞ্তিত আবেগময় বিবরণ । এর সঙ্গে স্বভাবতই উন্মোচিত হতে চায় এর বঙ্গরূপ প্রদানের প্রচেষ্টায় রত অকিঞ্জনগণের প্রসঙ্গ ৷ আমরা ভেবে পাইনা, কোন ভাষায় প্রকাশ করবো আমাদের কৃতজ্ঞতা । খানকাসম্পৃক্ত নেপথ্যচারী ফকির দরবেশ আমরা । উচ্চকিত বিনয় অথবা আড়ষ্ট কৃতজ্ঞতা কোনোকিছুই তো আল্লাহ্‌র এই অপার দয়া ও দানের উপযোগী নয়। কেবল বলি, আমরা তার অভিপ্রায়ের আনুকুল্য মাত্র । তার স্জনরহস্যের উপলখণ্ড। মহাসৃজয়িতার মহাকাল নির্মাণের অনুপ্লেখ্য উপকরণ আমাদের পাপভারানত বিক্ষত বুকের বেলাভূমিতে তো কেবল সতত পরিদৃশ্যমান নেপথ্যচারিতার নির্যাস। আমাদের উর্ধতন পীর-মোর্শেদগণের প্রেমশৃঙ্খলাগত মৌনতার মহিমা নিয়ে কেবল স্বসমাজের ও স্বজাতির প্রয়োজন পরিপূরণের জন্যই হয়তো এখন আমাদেরকে দেয়া হলো এভাবে উপস্থিতির অধিকার 1 আমাদের এ বিশুদ্ধচিত্ততাভিসারী প্রয়াস তাই বার বার প্রকাশিত হয়ে চলেছে শুধুই তার আশ্রয়ে, প্রশ্রয়ে ও পরিপুষ্টতায়। তাই তার উদ্দেশ্যেই আমাদের সত্তার, আত্মার ও অবয়বের নিরন্তর প্রণিপাত। হে আমাদের মার্জনাপরবশ একমাত্র প্রশ্রয়প্রদাতা! তোমার মহিমার কথা স্মরণ করে গ্রহণ করো আমাদের অপূর্ণত্ব ও অসহায়ত্কে ৷ তোমার প্রশংসা করি। সকল স্তব-স্তুতি, মহিমা-মহত্ব তোমার । কেবলই তোমার । প্রেরণ করি সর্বোৎকৃষ্ট দরূদ ও শান্তিবারতা তোমার প্রকৃত দাস ও একান্ত প্রেমাস্পদ হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।