Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

দিবো)। মুসলিম । আবু দাউদ আমর ইবনে শোয়াইব থেকে, তিনি তার পিতা থেকে এবং তিনি তার পিতামহ থেকে সুপরিণত সূত্রে বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, স্বাধিকার বহির্ভূত বিষয়ে মানত কোরো না। ইবনে হুম্মাম এই হাদিসের প্রেক্ষিতে লিখেছেন, বিষয়টি এরকম $ যেমন কেউ বললো, আমি যদি এ কাজ করতে পারি তবে এক হাজার দিরহাম দান করে দিবো, অথচ তার নিকটে একশত দিরহামের বেশী নেই । ইমাম আবু হানিফা বলেন, এমতাবস্থায় তাকে ওই একশত দিরহামই দান করতে হবে । অধিকার বহির্ভূত বিষয়ে মানত সাব্যস্ত হবে না। আবার কেউ যদি অন্যের কোনো পশুর দিকে ইঙ্গিত করে বলে, ওই পশুটিকে আমি কোরবানীর জন্য বায়তুল্লাহ্‌ শরীফে প্রেরণ করবো, তবে এমতো মানত পূর্ণ করা তার উপরে অত্যাবশ্যক হবে না। হজরত উকবা ইবনে আমের বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মানতের ক্ষতিপূরণই শপথ ভঙ্গের ক্ষতিপূরণ । মুসলিম । তিবরানীর বর্ণনায় হাদিসটি উল্লেখিত হয়েছে এভাবে__ মানতই কসম । আর মানতের কাফ্ফারাই কসমের কাফ্ফারা। এই হাদিসটিও ব্যাপক অর্থবহ । অর্থাৎ সকল প্রকার মানতই এই হাদিসের বক্তব্যভূত। মাসআলা £ কসমের নিয়ত করুক আর না করুক কসমের কাফ্ফারা প্রদান করা ওয়াজিব, এরকম ক্ষেত্রগুলো হচ্ছে__ ১. মানত পূর্ণ করতে অক্ষম হলে, পাপযুক্ত হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণেঃ যেমন প্রতিদিন রোজা রাখার মানত, কিংবা ২. মানত পূরণ করতে সক্ষম বটে, কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর তার ক্ষতিপূরণ আদায়ে সমর্থ হয়নি-_ এ কারণে যে, তার উপরে মানত পরিত্যাগ করা মোবাহ্‌ (অনুমোদিত) ছিলো, অথবা মানত তো করেছে বটে, কিন্তু কী মানত করেছে, তা নির্দিষ্ট করেনিঃ যেমন বলেছিলো, আল্লাহ্‌ আমার এই সমস্যার সমাধান করে দিলে আমি আল্লাহ্র নামে মানত প্রদান করবো ইত্যাদি । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি মানত করা সর্তেও কী মানত করেছে তা নির্দিষ্ট করেনি, তার ক্ষতিপূরণ হবে শপথভঙ্গের ক্ষতিপূরণের অনুরূপ । আর মানত করেছে কিন্তু তার সঙ্গে সংমিশ্রিত করেছে পাপ, তবে তার ক্ষতিপূরণও হবে শপথভঙ্গের ক্ষতিপূরণের মতো। আর যে লোক অসিদ্ধ বিষয়ে মানত করে, তার কাফ্ফারাও হবে কসমের কাফ্ফারা তুল্য। এবং যদি সে ইবাদত সম্পর্কিত মানত করে, তবে তাকে মানতই পূর্ণ করতে হবে। আবু দাউদ, ইবনে মাজা । কোনো কোনো হাদিসবেত্তা বর্ণিত হাদিসকে হজরত ইবনে আব্বাসের উক্তি বলে সাব্যস্ত করেছেন। হাদিসটি অবশ্য ইতোপূর্বে বর্ণিত হাদিসসমূহের পর্যালোচনা । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।