Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আহমদ বলেন, রোজা ইবাদত, সে কারণেই রোজার মানত গৃহীতব্য বলে মেনে নিতে হবে। কিন্ত তা পাপসংশ্রিষ্ট বলে ধর্তব্য হবে না। তাই ঈদের দিন রোজা রাখলে মানত আদায় হবে না। কেননা তা পাপসংশ্রিষ্ট ৷ আবার প্রকৃত সময়ে পালন করা হারাম এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে শরিয়তে ৷ যেমন খতুবতী নারীর উপরে রমজান মাসে রোজা পালন হারাম । খতুকালীন বাদ পড়ে ফাওয়া রোজা তাকে পালন করতে হয় জন্য কোনো সময়ে। ৩. অনুমোদিত (মোবাহ্‌) কাজ পরিত্যাগ করার মানত ধর্তব্য নয়। তবে যদি এমতোক্ষেত্রে কসম করে, তবে কসম ভঙ্গ করার কারণে দিতে হবে কাফ্ফারা । ইমাম শাফেয়ী বলেন, সর্বাবস্থায় মানত হবে না। তবে এমতো মানতকারীর উপরে শপথের বিধান অবশ্যই বর্তাবে সে শপথের নিয়ত করুক, অথবা না করুক। আর শপথভঙ্গের ক্ষতিপূরণ করাও হবে তার উপরে অত্যাবশ্যক । এটাই ইমাম শাফেয়ীর প্রাধান্যপ্রাপ্ত অভিমতই । আর আমিও একথা বলতে চেয়েছি যে, যদি প্রকৃত উদ্দেশ্য অনির্ণেয় হয়, তবে গ্রহণ করতে হবে রূপক অর্থ । অর্থাৎ এমতোক্ষেত্রে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে কসম বা শপথকে । কেননা যা ওয়াজিব বা অত্যাবশ্যক নয়, তা নির্ধারণ করা তাহরিমী মোবাহ্‌ (নিষিদ্ধ অনুমোদন)। আমি বলি, এই প্রমাণ তিনিই উপস্থাপন করেছেন, যিনি তাহরিমী মোবাহ্‌ কসমের প্রবক্তা । আনুসাঙ্গিক হাদিসসমূহ ঃ জননী আয়েশা কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌র ইবাদতের মানত করে, সে যেনো তা পূর্ণ করে, আর অবাধ্যতার মানতকারী যেনো তা পূর্ণ না করে। বোখারী। হজরত স. বলেছেন, যা আল্লাহ্র পরিতোষ কামনার উদ্দেশ্যসম্বলিত, তা-ই মানত বলে বিবেচিত । উল্লেখ্য, একথা বলা হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করে যে ব্যক্তি মানত করেছিলো রোদে দীড়িয়ে থাকবে বলে । আহমদ । বায়হাকী আবার হাদিসটি বর্ণনা করেছেন অন্য একটি ঘটনা সম্পর্কে । আবু দাউদও এরকম হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন রসুল স. এর এমতো উক্তি ব্যাপক অর্থবোধক । অর্থাৎ ইবাদত বিষয়ক মানত সকল অবস্থায় গ্রাহ্_ ওই ইবাদত আল্লাহ্‌ কর্তৃক বিধিবদ্ধ ওয়াজিব হোক (যেমন নামাজ, রোজা ইত্যাদি), অথবা না হোক (যেমন পীড়িত ব্যক্তির সেবা-শুশ্রুষা ইত্যাদি)। হজরত ইমরান ইবনে হোসাইন কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, পাপায়িত মানত পূর্ণ করা জায়েয নয়। ওই মানতও সিদ্ধ নয়, যা স্বাধিকার বহির্ভত (যেমন জায়েদ মানত করলো আমি ওমরের ক্রীতদাসকে মুক্ত করে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।