নামাজ পাঠের মানত । ইমাম আবু হানিফা বলেন, এরকম মানত ধর্তব্য। এমতোক্ষেত্রে মানতকারীকে ঈদের দিন রোজা না রেখে অন্য যে কোনো দিন রোজা রাখতে হবে। ক্ষতিপূরণ অত্যাবশ্যক হবে না। আর ওই মানতকারী যদি ঈদের দিন রোজা রাখে, তবু তার মানত আদায় হয়ে যাবে । কিন্ত্র নিষিদ্ধ দিবসে রোজা রাখার পাপও তার অবশ্যই হবে । মানতের সঙ্গে এমতো নিষিদ্ধতার কোনো সম্পর্ক নেই। আর যদি সে মানত ত্যাগ করে শপথের নিয়ত করে তবে তার উপরে অত্যাবশ্যক হবে শপথভঙ্গের ক্ষতিপূরণ । আবার যদি মানত পরিত্যাগ না করে, মানতের নিয়ত না করে নিয়ত করে কেবল শপথের, তবে অত্যাবশ্যক হবে মানতের কাজা এবং শপথভঙ্গের ক্ষতিপূরণ দু'টোই, যেমন হয়ে থাকে ইবাদত সম্পর্কিত মানতের বেলায়। ইমাম আহমদ বলেন, যদি ওই ব্যক্তি ঈদের দিন রোজা না রেখে অন্য দিন রোজা রাখে, তবে তার উপরে অত্যাবশ্যক হবে শপথভঙ্গের ক্ষতিপূরণও ৷ কেবল রোজা রাখলে চলবে না। ভিন্ন বর্ণনানুসারে ইমাম আহমদের অভিমত হচ্ছে, ঈদের দিন রোজা রাখলে মানত পূর্ণ হয়ে যাবে । ইমাম মালেক ও ইমাম শাফেয়ী বলেন, পাপযুক্ত মানত শেষোক্ত প্রকারের অন্তর্তৃত নয়, যেমন পাপমুক্ত মানত অন্তর্গত নয় প্রথমোক্ত প্রকারের । দু'টোর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এটাও পাপ, ওটাও পাপ। মানুষ নিজে থেকে পাপ গ্রহণ করতে চাইলেও, তার এমতো ইচ্ছার পরিপূরণ অত্যাবশ্যক নয় । ইমাম আবু হানিফা তার বর্ণিত অভিমতকে বিশ্লেষণ করেছেন এভাবে _ ১. যা অস্তিত্গত পাপ, তা সর্বাবস্থায় পাপ। ২. যা অস্তিত্বগতভাবে পাপ নয়, অর্থাৎ যা অন্য কোনো কারণবশতঃ রূপান্তরিত হয় হালাল অথবা হারামে । যেমন রোজা সত্তাগতভাবে নিষিদ্ধ নয়, বরং তা ইবাদত। কিন্তু তা ঈদের দিবসে পালন করা পাপ। অর্থাৎ তা পাপে পরিণত হয়েছে ঈদের দিনের কারণে । তাই ঈদের দিন রোজা রাখার মানত করলে তা ধর্তব্য হবে এবং নিষিদ্ধতার কারণে তা ঈদের দিন সম্পাদন করা যাবে না। এমতাবস্থায় মানতের রোজা পালন করতে হবে ঈদ ছাড়া অন্য কোনো দিনে । আর যদি সে ঈদের দিনেই রোজা রাখে তবে তার মানত পূরণ হবে যা পূরণের দায়িত্ব সে গ্রহণ করেছিলো । এ বিষয়ে ইমামগণের মতপ্রভেদ বিভিন্ন নীতিমালার উপরে প্রতিষ্ঠিত। ইমাম আবু হানিফা বলেন, শরিয়তসম্মত কর্ম পালন করতে যদি নিষেধ করা হয়, তবে ওই কর্মসমূহ হয় সত্তাগতভাবে, ক্রটি সংযুক্ত, ফলে তাতে সন্তাগতভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায় শরিয়তের বিধান। আর ইমাম শাফেয়ী বলেন, শরিয়তের বিধান পালনে যদি বি সিরা হট নন পরিপন্থী । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।