Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মানতের নিয়ত করুক আর না করুক। কেননা এটাই প্রকৃত অর্থ । আর প্রকৃত অর্থ কখনো নিয়তের মুখাপেক্ষী নয়। আর মানতকে পরিত্যাগ করে কসমের নিয়ত করলে, তখন তা কসমই হবে । অর্থাৎ মানতের রূপক অর্থ কসম । আর রূপক অর্থ কসমের মুখাপেক্ষী । আল্লাহই অধিক জ্ঞাত। পরিচ্ছেদ ঃ পাপযুক্ত মানত, তার হুকুম ও প্রকার £ পাপযুক্ত মানত দুই প্রকার $ ১. এরূপ মানত যার কোনো একটি দিকও পাপমুক্ত নয়__ যেমন মদ্যপান, অবৈধ যৌনচরিতার্থতা ইত্যাদি । এরকম কসম সম্পর্কে ইমাম আবু হানিফা বলেছেন, এরূপ মানতে কসমের নিয়ত থাকলে কসম ধর্তব্য হবে এবং কসম ভঙ্গ করলে কাফফারা আদায় করতে হবে । আর কসমের নিয়ত না থাকলে মানত ধর্তব্য হবে না। বরং তা গণ্য হবে “অনর্থক শপথ' বা বেহুদা কসম হিসেবে । আলোচ্য আয়াতেও এ ধরনের মানত পূর্ণ করার কথা বলা হয়নি। আলেমগণের সর্বসম্মত অভিমতও এরকম। কারণ আল্লাহপাক কখনো অশ্লীলতা ও পাপকর্মের নির্দেশ প্রদান করেন না। ইমাম মালেক ও ইমাম শাফেয়ীও এমতো অভিমতের প্রবক্তা ৷ কিন্তু ইমাম আহমদ বলেছেন, এরকম মানত ধর্তব্য। এমতাবস্থায়ও কাফফারা আদায় করা আবশ্যক-_ কসমের নিয়ত থাক আর না থাক। ইবনে হুম্মাম বলেছেন, অধিকাংশ হানাফী আলেম এই অভিমতকে গ্রহণ করেছেন। ইমাম তাহাবী লিখেছেন, যদি কেউ তার মানতকে পাপকর্মের সঙ্গে সম্পৃক্ত করে, বলে আমি মানত করছি, আমার এই কাজ সফল হলে আমি যায়েদকে হত্যা করবো__ তবে তা কসম বলে গণ্য হবে এবং তা ভেঙে ফেলে ক্ষতিপূরণ আদায় করতে হবে। আমি বলি, ইমাম তাহাবীর এমতো বক্তব্যের কারণ এরকম-_ শব্দের প্রকৃত অর্থ গ্রহণ অসম্ভব হলে প্রত্যাবর্তন করতে হবে রূপক অর্থের দিকে । রসুল স. বলেছেন, পাপকর্মের মানত হয় না। আর পাপসম্পৃক্ত ক্ষতিপূরণই শপথ ভঙ্গের ক্ষতিপূরণ। এই হাদিসের উদ্দেশ্যও এরকম ইমাম আবু হানিফার নিকট এই হাদিসে শপথভঙ্গের যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, তার উদ্দেশ্য ওই কাফ্ফারা, যা নিয়তের উপর প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ পাপসংশ্রিষ্ট মানত জায়েযই নয়। তবু এ ধরনের অসিদ্ধ মানতের সঙ্গে যদি কেউ কসমের নিয়ত করে তবে পরিশোধ্য হবে কেবল ক্ষতিপূরণ । ২. পাপযুক্ত মানতের আর একটি অবস্থা এরকম___ যে বিষয়ে মানত করা হয়েছে, তা গোনাহ্‌, কিন্তু মানতের কিছু অংশ আবার পাপ থেকে পবিত্র, এবং তা ইবাদতও । যেমন ঈদুল ফিতরের দিন রোজা পালনের এবং সূর্যোদয়কালে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।