আহমদ, আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজা । হজরত আবু জর গিফারী থেকে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি পরিহাসচ্ছলে তালাক উচ্চারণ করবে, তার তালাক কার্যকর হবে। আর যে ঠাট্টা করেও দাসমুক্তির কথা বলবে, তার কথাও কার্যকর হবে । ইবনে আদী তার “আলকামিল' গ্রন্থে হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তিনটি বিষয়ে পরিহাস-কৌতুক চলে না (পরিহাসচ্ছলে বললেও তা কার্যকর হয়)। বিষয় তিনটি হচ্ছে__ তালাক, গোলাম আজাদ ও শাদী। পরিণত সূত্রে আবদুর রাজ্জাক কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ওমর এবং হজরত আলী বলেছেন, তিনটি বিষয়ে খেল তামাশার কোনো অবকাশ নেই-__ বিবাহ, বিবাহবিচ্ছেদ ও দাস-দাসী মুক্তির ঘোষণা । অপর এক বর্ণনায় এসেছে চারটি বিষয়ের কথা । চতুর্থটি হচ্ছে মানত । আর কসম হচ্ছে মানতের সতীর্থ অথবা অনুগামী ৷ অর্থাৎ অর্থগত দিক থেকে মানত হচ্ছে কসম। কেননা যে বিষয় শরিয়তের বিধানানুসারে হারাম নয়, তাকে কসমকারীরা নিজেদের উপর হারাম করে নেয় । এভাবে যা হারাম নয়, তা হারাম করে নেয়াই কসম। আল্লাহপাক ঘোষণা করেছেন__ “হে আমার নবী! আল্লাহ্ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করেছেন কেনো? আপনি আপনার স্ত্রীগণের সন্তুষ্টি চাইছেন; আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু । আল্লাহ্ আপনাদের শপথ থেকে মুক্তিলাভের ব্যবস্থা করেছেন' (সুরা তাহরীম)। এতক্ষণের আলোচনায় একথা স্পষ্ট হয়েছে যে, মানত কসম বা শপথ হওয়ার জন্য নিয়তের মুখাপেক্ষী নয়। মানতের মধ্যেই রয়েছে শপথের অর্থ । তাই নিয়ত না করলেও কসম রহিত হবে না। বিষয়টি এরকম__ যেমন কেউ তার পিতা-মাতা অথবা সন্তান-সন্ততিকে ক্রয় করে নিলো, এমতো ক্রয় সম্পন্ন হওয়ার সঙ্গে তার পিতা- মাতা ও সন্তান-সন্ততি মুক্ত হয়ে যাবে__ সে তাদেরকে মুক্তিদানের নিয়ত করুক অথবা না করুক। ইমাম আবু হানিফা বলেন, হারাম নয় এমন কোনো কিছুকে হারাম করে নেয়া সকল ক্ষেত্রে কসম নয়। যেমন__ তালাকের পর স্ত্রী, মুক্ত করে দেয়ার পর ক্রীতদাসী, বিক্রয়ের পর বিক্রিত বন্তুও হারাম হয়ে যায়, অথচ পূর্বে তা হারাম ছিলো না। সুতরাং এরকম করা হারাম নয়। কিন্তু যদি স্বেচ্ছায় হারামের নিয়ত করা হয়, তবে হারাম নয় এমন কিছুও হারাম বলে গণ্য হবে । যেমন একবার মধু, রসুল স. তার নিজের জন্য হারাম করে নিয়েছিলেন এবং সেক্ষেত্রে কসমের নিয়ত করেছিলেন । সুরা তাহরীমের উপরোল্লিখিত আয়াতে সে ধরনের কসমের কথাই বলা হয়েছে। আর আলোচ্য আয়াতের কসম হচ্ছে সাংকল্পিক, আবশ্যিক হারাম নয়। সুতরাং যে পর্যন্ত কসমের নিয়ত করবে না, সে পর্যন্ত তা মানতই হবে__ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।