মাসআলা $ ইবাদতনির্ভর মানত ও কসমের কাফ্ফারা কি ওয়াজিব? এ সম্পর্কে ইমামগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। যেমন__ কেউ যদি “রোগমুক্ত হলে ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখবো' এরকম মানত করার পর সুস্থ হয়, তারপর নির্ধারিত তারিখে রোজা পালন না করতে পারে, তবে অধিকাংশের এঁকমত্যানুসারে অন্য তারিখে হলেও তাকে মানতের রোজা পূর্ণ করতে হবে। কিন্ত তার সঙ্গে কাফ্ফারাও দিতে হবে কিনা সে সম্পর্কে মতপার্থক্য বিদ্যমান । ইমাম সুফিয়ান সওরী বলেছেন, তার জন্য মানতের কাজা ও কাফ্ফারা দুটোই ওয়াজিব। ইমাম আবু হানিফা বলেছেন, যদি কসমের নিয়ত না করে এবং মানতের শব্দই কেবল মুখে উচ্চারণ করে, তবে সে মানতের নিয়ত করুক আর না করুক, সর্বাবস্থায় মানতের কাজা আদায় করা তার উপরে ওয়াজিব, কিন্তু কসমের কাফ্ফারা ওয়াজিব হবে না। আর যদি কেবল কসমের নিয়ত করে, মানতের নিয়ত না করে, তবে কাফ্ফারা ওয়াজিব হবে, মানতের কাজা ওয়াজিব হবে না। আবার যদি কসমের নিয়ত করে, মানতের নিয়ত না করে, মানতের ব্যাপারে অন্তরে কোনো নিয়তের উৎপত্তিই না হয়, অথবা কসমের সঙ্গে মানতেরও নিয়ত করে, তবে মানতের কাজা ও কসমের কাফ্ফারা দুটোই হবে ওয়াজিব । ইমাম আবু ইউসুফ বলেছেন, যদি কেউ কসমের নিয়ত করে এবং মানতের নিয়ত না করে, তবে তার উপর ওয়াজিব হবে কেবল কাফ্ফারা, মানতের কাজা ওয়াজিব হবে না। কেননা সে মানতের রূপক অর্থ গ্রহণ করেছে এবং নিয়ত করেছে কসমের ৷ আর যদি সে মানতের নিয়ত করে, কসমের নিয়ত না করে তবে তার উপর ওয়াজিব হবে কাজা, কাফফারা নয়। কেননা সে এমতোক্ষেত্রে গ্রহণ করেছে মানতের প্রকৃত অর্থ। আর সে যদি মানত ও কসম-_ দু'টোরই নিয়ত করে, তথাপিও তাকে আদায় করতে হবে মানতের কাজা, কাফ্ফারা দিতে হবে না। কেননা প্রকৃত অর্থের উপস্থিতিতে রূপক অর্থ অস্তিত্হীন। অর্থাৎ হকিকত ও মাজা কখনো সমান্তরালরূপে উপস্থিত হতে পারে না। সেহেতু মাজায্ অপেক্ষা হকিকত অধিক গুরুতুপূর্ণ। সুফিয়ান সওরী তার অভিমত প্রত্যয়নার্থে বলেন, “মানত' শব্দটি নিয়তের মুখাপেক্ষী নয়। মানতের নিয়ত না করেও যদি মুখে মানতের কথা উচ্চারণ করে তবু মানত বিলোপিত হয় না। কারণ, মানত একটি সম্ভাব্য বিষয়। আর সম্ভাবনাময় বাক্য ব্যবহার করলেও তত্বীর্থ বিলোপ হয় না । মানতের অবস্থা বিবাহবিচ্ছেদ ও গোলাম স্বাধীন হওয়ার মতোন । রসুল স. বলেছেন, তিনটি বিষয় এমন, যা সঙ্ঞানে অথবা কৌতুকবশতঃ উভয় অবস্থায় কার্যকর হয়-__ বিবাহ, তালাক ও দাসমুক্তি। হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।