এসকল কিছুর বিস্তারিত বিবরণ দিয়েছেন । প্রকাশ্যতঃ ইমাম শাফেয়ীর অভিমতও এরকম। কিন্তু কোনো কোনো বর্ণনায় তার আরো দু'টো অভিমত পরিলক্ষিত হয়_ ১. অনভিপ্রেত মানতের কাফ্ফারা দেয়া অত্যাবশ্যক (কাফ্ফারা ছারা মানত প্রত্যাহৃত হয় না)। ২. যথাকৃত মানত পূরণই অত্যাবশ্যক । মাসআলা £ ইমাম আবু হানিফার মতে মানতরূপে ওই সকল আমল ওয়াজিব, যা আল্লাহ্র পক্ষ থেকে সাব্যস্ত করা হয়েছে ওয়াজিব হিসেবে ৷ যেমন__ নামাজ, হজ, আল্লাহ্র রাস্তায় সম্পদ ব্যয় ইত্যাদি । এসকল মানত অবশ্যই পূর্ণ করতে হবে। অথবা দিতে হবে ক্ষতিপূরণ । কেননা আল্লাহপাক এগুলোকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। কিন্ত পীড়িত ব্যক্তির শুশ্রষা, জানাযায় সহগমন ইত্যাদিকে আল্লাহ্ ওয়াজিব করেননি । তাই এগুলো সওয়াবের কাজ হলেও মানতের যোগ্য নয়। মিনহাজ গ্রন্থে ইমাম শাফেয়ীর অভিমতরূপে এসেছে, সকল প্রকার ইবাদতের মানত পূর্ণ করা ওয়াজিব, যদিও তা আল্লাহ্ কর্তৃক অত্যাবশ্যকরূপে নির্ধারিত ইবাদতের অনুরূপ না হয়৷ যেমন___ পীড়িত ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাযায় অনুগমন, প্রারস্তে সালাম প্রদান ইত্যাদি । ইমাম আবু হানিফার অভিমতের উপরে কিছু জটিলতার উৎপত্তি হয়। যেমন__ ইতেকাফের মানতের ক্ষেত্রে ইতেকাফ আদায় করা আলেমগণের একমত্যানুসারে ওয়াজিব । অথচ ইতেকাফ আল্লাহ্ কর্তৃক সাব্যস্তকৃত ওয়াজিব সমূহের তালিকাভূত নয়। যদি বলা হয়, রোজা ইতেকাফের জন্য একটি আবশ্যকীয় শর্ত, আর রমজানের রোজা আল্লাহ্র পক্ষ থেকে ওয়াজিব এবং মানতের রোজা ও ইতেকাফের রোজা সমপ্রকৃতির__ তবে তার জবাব এই যে, ইতেকাফ রোজা ছাড়াও হতে পারে । আর ইতেকাফের জন্য রোজা শর্ত-_ একথা মেনে নিলেও আল্লাহ্ কর্তৃক অবশ্যপালনীয় হুকুম সমূহের সঙ্গে ইতেকাফের তো কোনো মিল নেই। কিন্তু মানত পূর্ণ করা ওয়াজিব, তা যে কোনো ইবাদতের হোকনা কেনো। আর তা অবশ্যই সম্পাদন করতে হবে ইসলাম ও এখলাস (বিশুদ্ধ সংকল্প) সহযোগে । প্রত্যেক ইবাদত কবুলের শর্তই হচ্ছে ইসলাম ও এখলাস__ তা ইবাদতের উদ্দেশ্য বা সহায়ক__ যাই হোক না কেনো । যেমন ইবাদতের উদ্দেশ্য ইসলামে দৃঢ় হওয়া এবং যেমন ওজু হচ্ছে নামাজের সহায়ক। আর ইসলাম ও এখলাস তো অবধারিতরূপে ফরজ । তাছাড়া মানতের ওয়াজিব ইতেকাফ যদি রমজানের রোজার অনুগামী করা হয়, তবে তখন নফল রোজা রাখার তো কোনো অবকাশই পাওয়া যাবে না। ফরজ রোজার উপস্থিতিতে নফল রোজার অস্তিত্ব যে অসম্ভব। এটাই হচ্ছে ইমাম আবু হানিফার অভিমত জনিত জটিলতার বিবরণ ৷ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।