Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবু হানিফার প্রথমোক্ত অভিমতই হচ্ছে তার প্রকাশ্য মাজহাব, যা বর্ণিত হয়েছে ইমাম মোহাম্মদের গ্রন্থ ষষ্ঠকের যে কোনো একটিতে । আর তার প্রদানের অবকাশ, তা বর্ণিত হয়েছে উক্ত গ্রন্থ ষষ্ঠক বহির্ভূত অন্য একটি গ্রহ্থে। আলোচ্য আয়াত তার প্রথমোক্ত অভিমতের প্রমাণ। বিভিন্ন হাদিস দ্বারাও অভিমতটি পরিপুষ্ট । আর তার দ্বিতীয় অভিমতটি পরিপুষ্টি লাভ করেছে মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে । হাদিসটির প্রথম বর্ণনাকারী হজরত উকবা ইবনে আমের । তিনি বলেছেন, রসুল স. জানিয়েছেন, কসমের কাফ্ফারাই মানতের কাফফারা । এই হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয়, কাফ্ফারা আদায় করলে মানত রহিত হয়ে যায়। এই হাদিস আবার অন্য হাদিসের সঙ্গে দৃশ্যতঃ বিপরীত বক্তব্য প্রকাশক । তাই উভয় হাদিসের সমন্বয়নার্থে আমরা বলি, কাফ্ফারা শর্তহীন মানতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু শর্তযুক্ত মানতের ক্ষেত্রে প্রযোজ্য । কারণ শর্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শর্তযুক্ত মানত তো মানতই নয় । কসমের ব্যাপারটাও এরকম । ভঙ্গ না করা পর্যন্ত কসমের কাফ্ফারা প্রদানের প্রশ্মই তো ওঠে না। কিন্তু শর্তহীন মানতের মধ্যে এরকম ভঙ্গ হওয়া না হওয়ার কোনো অবকাশই নেই। তাই সেখানে কাফ্ফারার সুযোগও অনুপস্থিত । হেদায়া রচয়িতা ও বিশিষ্ট হানাফী মতাবলম্বীগণ বলেছেন, মানত পূরণ ও কাফ্ফারা আদায়ের স্বাধীনতা লাভ হতে পারে কেবল অহেতুক মানতের ক্ষেত্রে । কেননা অযার্থ মানতকারী তো শর্ত উপস্থিতির দাবিই করতে পারে না। তাই তার ওয়াজিব মানতের সংকল্পই উৎপন্ন হয় না। আর কোনো মানুষই কামনা করে না যে, সকল সময় তার উপরে ইবাদত অত্যাবশ্যক থাকুক, সে ইবাদত যতোই পুণ্য-উপার্জক হোক না কেনো। ইবাদত পরিত্যক্ত হওয়ার সার্বক্ষণিক দুঃশ্চস্তা অবশ্যই পরিহরণীয়। তাই একটি যথাসূত্রসম্থলিত বর্ণনায় এসেছে, রসুল স. মানত করতে নিষেধ করেছেন। একথাও বলেছেন যে, মানত কল্যাণার্জনের মাধ্যম নয় । বিশেষ করে কঠিন ইবাদতের অঙ্গীকার অবশ্যই কল্যাণহীন। যেমন হজ প্রতিপালনের মানত, সারা বছর রোজা রাখার মানত ইত্যাদি । অবশিষ্ট রইলো সংশয়যুক্ত মানত প্রসঙ্গে । এর বিধান শর্তহীন মানতের মতো ৷ অর্থাৎ কৃত মানত পূর্ণ করতেই হবে। কাফ্ফারার মাধ্যমে এ ধরনের মানত প্রত্যান্ৃত হবে না। কারণ শর্তযুক্ত নিয়ত অবশ্যই মানত সাব্যস্ত হওয়ার দাবি রাখে । মোটকথা শর্তহীন ও প্রত্যাহত মানত পূর্ণ করা অত্যাবশ্যক । আর অহেতুক মানত পূরণ করা না করা মানতকারীর ইচ্ছাধীন ব্যাপার । হয় পূরণ করবে, অথবা দিবে ক্ষতিপূরণ । ইমাম আহমদও এরকম বলেন। হেদায়া রচয়িতা ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।