Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

(মোবাহ)। আলেমগণের এঁকমত্য এই যে, প্রথমোক্ত প্রকার মানত পূর্ণ করা ওয়াজিব । আর আলোচ্য আয়াতকেই তারা গণ্য করেন তাদের এমতো অভিমতের প্রমাণরূপে । আলোচ্য বাক্যে উদ্ধৃত মানত ফরজে আইন (অবধারিত ফরজ), না ওয়াজিবে জন্নী (অনুমান ভিত্তিক ওয়াজিব) সে সম্পর্কে আলেমগণ মতপ্রভেদ ঘটিয়েছেন। ইমাম আবু হানিফার নিকট একটি গ্রহণযোগ্য বিধান এই যে, সাধারণ নির্দেশনা দ্বারা কখনো সুস্পষ্ট ফরজ প্রমাণিত হয় না। আর আলোচ্য বক্তব্যটি একটি সাধারণ নির্দেশনা । এখানে ঢালাওভাবে বলা হয়েছে___ “এবং তাদের মানত পূর্ণ করে'। কিন্তু পাপার্জক আমলের মানত পূর্ণ করা নাজায়েয । তাই বলতে হয়, আলোচ্য নির্দেশনা থেকে মানত সম্পকীয় সঠিক ধারণা লাভ করা যায় বটে, কিন্তু এই হুকুমটি ফরজ নয়, ওয়াজিব । এখানকার নির্দেশনাটি অকাট্য ফরজ। কারণ মানত পূরণ করার কথা এখানে সাধারণভাবে বলা হলেও মানতের বিধানটি এজমা বা একমত্যসম্মত । আর পুণ্যার্জক আমলের মানত যদি শর্তহীন এবং তা পূরণ করা সাধ্যাতীত না হয়, তবে তা পালন করা ফরজ । এমতাবস্থায় মানত পরিত্যাগ করে কাফফারা আদায় করা সর্বসম্মত অভিমতানুসারে নাজায়েয । কারো কারো মতে এমতোক্ষেত্রে শপথভঙ্গ করে শপথভঙ্গের কাফফারা আদায় করা যাবে এবং তা যদি শর্তযুক্ত মানত হয়, আর শর্ত যদি উপস্থিত থাকে, তবে ইমাম মালেক, ইমাম আবু হানিফা এবং অধিকাংশ আলেমের অভিমত হচ্ছে__ এমতাবস্থার বিধান হবে শর্তহীন মানতের মতো। যেনো শর্তযুক্ত মানতের অর্থ এই যে, শর্ত উপস্থিতির সময় আল্লাহই এরূপ কাজ করার দায়িত্ব গ্রহণ করেছেন। এরকমও বর্ণিত হয়েছে যে, ইমাম আবু হানিফা পরলোকগমনের সাতদিন পূর্বে তার বর্ণিত অভিমত প্রত্যাহার করে নিয়েছিলেন । বলেছিলেন, শর্তসাপেক্ষ মানতের ক্ষেত্রে মানতকারীর এই স্বাধীনতা রয়েছে যে, সে তার মানত পূর্ণ করবে, অথবা প্রদান করবে কসমের কাফ্ফারার মতো কাফ্ফারা। ইমাম মোহাম্মদও এবকম বলেছেন। যদি কেউ মানত করে, আল্লাহ্‌ আমাকে এই পীড়া থেকে মুক্তি দিলে আমি কৃতজ্ঞতা প্রকাশরূপে একটি হজ পালন করবো, অথবা সারা বছর রোজা রাখবো, তবে তার এমতো স্বাধীনতা রয়েছে__ সে হজও করতে পারবে অথবা দিতে পারবে শপথভঙ্গের ক্ষতিপূরণের মতো ক্ষতিপূরণ । আর রোজার মানত পূরণের বেলায় অপারগ হলে (ফিদিয়া দিতে অসমর্থ হলে) সারা বছর ধরে রোজা পালন করবে। অথবা রোজা রাখবে মাত্র তিন দিন। কেননা অপারগদের কসমের কাফ্ফারা হচ্ছে তিন দিন রোজা পালন। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।