হবে না। বরং তা হবে এক ধরনের বিজ্ঞপ্তি প্রকাশক বাক্য । যেমন কেউ বললো, আল্লাহ্ যদি আমাকে নিরাময় করেন, তবে আমি সারা রমজান মাস রোজা রাখবো, অথবা সারা বছর ধরে জোহরের নামাজ পড়বো । বলাবাহুল্য যে, রমজানের রোজা, জোহরের নামাজ ইত্যাদি আগে থেকেই আল্লাহ্র পক্ষ থেকে অত্যাবশ্যক । সুতরাং এরকম কথাকে মানত বলা যাবে না। আবার এরকম শপথকেও মানত হিসেবে গ্রহণ করা যাবে না, যার মাধ্যমে শরিয়ত পরিবর্তনের উপক্রম হয়। শরিয়তের বিধানাবলী চুল পরিমাণ এদিক ওদিক করার অধিকার কারো নেই। এমতোক্ষেত্রে পরিবর্তন, পরিযোজন, পরিবিয়োজন অসিদ্ধ ও নিষিদ্ধ। যেমন কেউ বললো, আল্লাহ যদি আমাকে বিপদমুক্ত করে দেন, তবে আমি আমার সম্পদের জাকাত দিবো এক পঞ্চমাংশ হারে । অথবা বললো, তাহলে আমি জোহরের চার রাকাত নামাজ পাঠ করবো ছয় রাকাত করে । কিংবা বললো, নতুন নতুন ওজু দ্বারা পাঠ করবো প্রতি ওয়াক্তের নামাজ, অথবা জামাত ছাড়া কোনো নামাজই পড়বো না। এরকম মানতের বাস্তবায়ন নিষিদ্ধ। কারণ জাকাত হচ্ছে জমানো সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ এবং জোহরের নামাজ চার রাকাত ফরজ । আর নতুন ওজু ছাড়াও নামাজ পাঠ সিদ্ধ (যদি পূর্বের ওজু অটুট থাকে)। আবার জামাত ছাড়াও ক্ষেত্র বিশেষে নামাজ পাঠের অনুমতি রয়েছে। এ সকল কিছু হচ্ছে শরিয়তের অপরিবর্তনীয় বিধান। সুতরাং কারো প্রতিজ্ঞা, শপথ বা মানত এগুলোর বিরুদ্ধে দণ্ডায়মান হতে পারে না। তাই এ ধরনের শরিয়তবিরুদ্ধ মানতকারীর উপরে ওয়াজিব হবে কাফফারা বা ক্ষতিপূরণ । অবশ্য এমতো ক্ষতিপূরণের বিশেষ কোনো পদ্ধতি শরিয়ত কর্তৃক নির্ধারিত হয়নি । অথচ মানত পুরা করা ওয়াজিব। তবে ক্ষতিপূরণরূপে কোরবানী করা একটি সুপ্রসিদ্ধ আমল । যেমন কেউ মানত করলো, আমি হজ করবো পদব্রজে। এরপর যদি সে কোনো বাহনে আরোহণ করে তার হজ সম্পন্ন করে তবে কাফফারা স্বরূপ তাকে দিতে হবে একটি কোরবানী । উপরে বর্ণিত বিষয়াবলীর মধ্যে আবার একটি অসুবিধা বিদ্যমান। যেমন, অন্যান্য মানত পূরণ না করা গেলেও জাকাত দিবো এক পঞ্চমাংশ'"__ এই মানতটি শরিয়ত সম্মতভাবে পূরণ করা সম্ভব। এমতোক্ষেত্রে চল্লিশ ভাগের একভাগ জাকাত হিসেবে আদায় করার পর অবশিষ্ট অংশ পরিপূরিত হতে পারে মানত হিসেবে । আল্লাহই সমধিক জ্ঞাত । যে আমল শরিয়ত ওয়াজিব করে দেয়নি, নিজের উপর সে ধরনের ওয়াজিব করে নেয়া আমল তিন ধরনের _ ১. ওই সকল কাজ, যা পুণ্যার্জক। ২. ওই সকল কাজ, যা পাপার্জক। ৩. ওই সকল কাজ যা পাপপুণ্যের সম্পর্কবিবর্জিত ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।