Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

রেখে গিয়েছেন তার বিশ্বাসে, আচরণে, কথায় ও নীরবতায়। তারপর তা প্রবহমান হয়েছে দৃঢ়বদ্ধ সূত্রপরম্পরায়। সেই শুদ্ধ সূত্রপরম্পরাভূত মুখপান্রগণই হচ্ছেন পরবর্তী সময়ের সম্মানিত তাফসীরকার। তাদের সেই অর্জন তাঁরা বিধৃত করেছেন তাদের সমকালে গ্রস্থাকারে, লেখনীতে. লিপিকায় ৷ সেই তাফসীরসন্তভারের অন্তর্ভূত এক অনন্য, অবিস্মরণীয় ও অমলিন আয়োজনের নাম তাফসীরে মাযহারী । আর এর শ্রদ্ধার্থ রচয়িতার নাম কাধী ছানাউল্লাহ্‌ পানিপথী আল ওসমানী আল হানাফী আল মোজাদ্দেদি । এ পৃথিবীতে তিনি আবির্ভূত হন ১১৪৩ হিজরী সনে। আর ১২২৫ হিজরী সনের ১১ই রমজানে ঘটে তার তিরোভাব। জন্মভূমি পানিপথই ছিলো তার দীর্ঘ বিরাশি বছরের জীবনের কর্মমুখরতার কেন্দ্র । অতি শৈশব থেকেই তার সহজাত সংবেদনশীলতা ও প্রতিভাকে ক্রমাগত শানিত করে তুলেছিলেন তিনি। মাত্র সাত বছর বয়সে স্মৃতিস্থ করেছিলেন কোরআন মজীদ । তারপর অভিনিবেশী হয়েছিলেন জবানী এলেমের প্রতি ৷ হাদিস শাস্ত্র তিনি প্রধানতঃ শিক্ষা করেছিলেন সে সময়ের স্বনামধন্য হাদিসবেত্তা শাহ্‌ ওয়ালীউল্লাহ্‌ মুহাদ্দিসে দেহলভীর নিকট থেকে । তিনি ৰলতেন, ছানাউল্লাহকে ফেরেশতারাও সম্মান করে তাকে 'এ যুগের বায়হাকী' আখ্যা দিয়েছিলেন প্রথিতযশা আলেম শাহ্‌ আবদুল আজিজ দেহলভী । আর তার প্রানপ্রিয় পীর ও মোর্শেদ ও মাতামহ শায়েখ মাযহারে শহীদ জানে জানা তাকে উপাধি দিয়েছিলেন “পথের নিশান" (আলামুল হুদা)। | তিনি বলতেন, যদি আমাকে মহাবিচারের দিবসে জিজ্ঞেস করা হয় “কী নিয়ে এসেছো", তখন আমি জবাব দিবো “ছানাউল্লাহ্‌কে'। পানিপথ শহরের মহামান্য বিচারকর্তার গুরুদায়িত্ পালন করতে হতো তাকে । এ দায়িতৃ প্রবহমান ছিলো পুরুষানুক্রমে ৷ তৎসর্তেও তিনি ছিলেন ইবাদতাপ্রয় এক অনন্য আধ্যাত্মিক পুরুষ। প্রতিদিন এক মঞ্জল কোরআন আবৃত্তি ছিলো তার নিরবচ্ছিন্ন প্রাত্যহিকতা ৷ নামাজও পাঠ করতেন প্রতিদিন একশত রাকাত করে। এভাবে নিরস্তর জ্ঞানানুশীলনে ও উপাসনায় এই অসাধারণ তাপসপ্রবর নিজেকে ও পারিপার্থিকতাকে করেছিলেন আলোকিত ও খদ্ধ। ধমনীতে ধারণ করতেন তিনি ইসলামের মহাসম্মানিত খলিফা হজরত ওসমান ইবনে আফ্ফান রাদিআল্লাহু আনহুর রক্তের উত্তরাধিকার । আহলে সুন্নত ওয়াল জামাতের এই বিরল প্রতিভূ ছিলেন ইমামশ্রেষ্ঠ আবু হানিফার মাজহাবভূক্ত । আর তরিকাতুক্ত ছিলেন দ্বিতীয় সহস্রাব্দের মহান মোজাদ্দেদের। তার প্রিয়তম পীর মোর্শেদের নামেই তিনি এই অমর গ্রন্থের নাম রেখেছেন “তাফসীরে মাযহারী" । এর মধ্যে তার এই সকৃতজ্ঞ স্বীকৃতিটিই ফুটে উঠেছে যে, আধ্যাত্মিক জ্ঞানই মূল জ্ঞান। আর ওই মূল জ্ঞান আহরণের সূত্র ছিলেন তার হৃদয়ের হৃদয় প্রিয়তম পীর শায়েখ মাযহারে শহীদ জানে জানা, তার পীর ছিলেন শায়েখ নূর মোহাম্মদ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।