মাসআলা £ আলেমগণের এঁকমত্যসন্ভুত অভিমত এই যে, কর্তন অপেক্ষা মুগ্তন উত্তম । হজরত আবদুল্লাহ ইবনে ওমর কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. তখন দোয়া করলেন, হে আল্লাহ্! মস্তক মুগ্তনকারীদের উপর রহম করো। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! দয়া করে বলুন, কেশকর্তনকারীদের প্রতিও ৷ তিনি স. পুনরায় বললেন, হে আল্লাহ্! রহমত বর্ষণ করো মুগ্ডিত মস্তকদের উপর । সাহাবীগণ আবারো বললেন, ইয়া রসুলাল্লাহ্! অনুগ্রহ করে বলুন কেশকর্তনকারীদের উপরেও । তিনি স. এবারেও বললেন, হে আমার আল্লাহ্! দয়া বর্ষণ করো মস্তক মুগ্ডনকারীদের প্রতি । সাহাবীগণ বললেন, কেশকর্তনকারীদের প্রতিও । তিনি স. এবার বললেন, হ্যা, কেশকর্তনকারীদের প্রতিও । এক বর্ণনায় এসেছে, 'কেশকর্তনকারীদের প্রতিও' এরকম বলেছিলেন তিনি চতুর্থবার। হজরত আবু হোরায়রা থেকেও এরকম হাদিস বর্ণিত হয়েছে। উভয় হাদিস বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম। এরপর বলা হয়েছে, “তাদের মানত পূর্ণ করে' । আলোচ্য আয়াতের নির্দেশনা হচ্ছে 'এবং তাদের মানত পূর্ণ করে' ৷ কোরআন ব্যাখ্যাতাগণ বলেন, মানত পূর্ণ করার দ্বারা এখানে বুঝানো হয়েছে হজের সময়ের সকল ওয়াজিব আমলসমূহকে__ মানত করুক অথবা না করুক। অর্থাৎ সে আমল আল্লাহ্র পক্ষ থেকে নির্ধারিত হোক অথবা মানতের মাধ্যমে নিজের উপরে ওয়াজিব করে নেয়া হোক। কিন্তু অধিকাংশ আলেম বলেন, এখানে বলা হয়েছে ওই সকল আমল সম্পাদনের কথা, যা মানুষ মানত করার মাধ্যমে নিজেই নিজের উপরে ওয়াজিব করে নেয়। মানতের প্রকারডেদ £ মানত দুই প্রকার । ১. শর্তহীন মানত__ যেমন কেউ প্রতিজ্ঞা করলো, আমি আল্লাহ্র ওয়াস্তে দুই রাকাত নামাজ পড়বো । ২. শর্ত সাপেক্ষ মানত__- যেমন কেউ বললো, যদি আমার এই অভিলাষ পরিপৃরিত হয় তবে আমি একটি রোজা প্রতিপালন করবো । এমতোক্ষেত্রে শর্ত আবার দুই ধরনের__ ১. অভিপ্রেত ২. অনভিপ্রেত । অভিপ্রেত বা পছন্দনীয় শর্তের দৃষ্টাস্ এরকম-__ আল্লাহপাক আমাকে রোগমুক্ত করলে আমি চারটি রোজা পালন করবো । আর অনভিপ্রেত বা অপছন্দনীয় শর্তের দৃষ্টান্ত হচ্ছে_- কেউ বললো, যায়েদের সঙ্গে যদি আমি কথা বলি, তবে এক মাস ধরে রোজা রাখা হবে আমার উপরে ওয়াজিব । শরিয়ত যাকে অত্যাবশ্যক বলে নির্ধারণ করেনি সেরকম কোনো কিছুকে নিজের উপরে অত্যাবশ্যক করে নেয়ার নাম মানত। শরিয়ত কর্তৃক নির্ধারিত ওয়াজিব কেউ নিজের উপরে ওয়াজিব করে নিতে চাইলেও তা মানত বলে গণ্য ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।