Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের প্রথম যুগের সাধুপুরুষগণের রীতি ছিলো, তারা সব সময় হেরেমের অভ্যন্তরভাগে মস্তক মুণ্ডন করতেন । কারণ রসুল সং. স্বয়ং এরকম করতেন। তার অনুসৃত আদর্শই প্রতিপালিত হয়ে চলেছে, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈনের যুগে এবং তাদের মাধ্যমে পরবর্তী সময়ে । ওমরার সময় মস্তক মুণ্ডন করতেন মারওয়ার নিকট আর হজের সময় মুণ্ডন করতেন মীনাতে। মীনা ও মারওয়া হেরেমের সীমানাভূত। মাসআলা £ মস্তক মুণ্ডন ও কেশ কর্তনের সীমা-পরিসর সম্পর্কেও ইমামগণের মতপৃথকতা রয়েছে। ইমাম আবু হানিফা মাথার এক চতুর্াংশের চুল কামিয়ে ফেলা অথবা কর্তন করাকেই যথেষ্ট মনে করেন। ইমাম শাফেযীর মতে একটি অথবা তিনটি চুল কামানো অথবা কর্তন করাই যথেষ্ট । ইমাম মালেক ও ইমাম আহমদ বলেন, মুণ্ডন অথবা কর্তন করতে হবে সমস্ত মাথার চুল। ইমাম শাফেয়ী বলেছেন, 'তারা যেনো তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে', -_এই নির্দেশনানুসারে মস্তক মুণ্তন ইত্যাদি ওয়াজিব। কিন্ত্রী আলেমগণের এুকমত্য এই যে, অপরিচ্ছন্রতা সম্পূর্ণ দূর করা আবশ্যক বটে, কিন্তু অত্যাবশ্যক নয়। কেননা এমতোক্ষেত্রে হাস (কছর) করার অনুমতি রয়েছে । আর এরকম স্রাসের পরিসর সুনির্দিষ্ট নয়। তাই একটি অথবা তিনটি চুল মুগ্তন অথবা কর্তনের মাধ্যমেও কাজটি সম্পন্ন করা যায়। ইমাম আবু হানিফা বলেছেন, আরববাসীগণ একটি অথবা তিনটি কেশ কর্তন করাকে মুগ্ডন বলে গণ্য করেন না । তাই মস্তক মুগ্তন অথবা কেশ কর্তনের একটি সীমা নির্ধারণ করা প্রয়োজন । সে কারণেই বলা যেতে পারে কর্তন করতে হবে মস্তকের এক চতুর্থাংশ অংশের চুল। কারণ এক চতুর্থাংশকে সমস্ত অংশের স্থলাভিষিক্ত করার দৃষ্টান্ত রয়েছে এই কোরআন মজীদের তাফসীরেই। ওজুর সময় মস্তকের চারভাগের এক ভাগ প্রো্কনকেই করা হয়েছে সমস্ত মস্তক প্রোঞ্কনতুল্য । সুরা মায়েদার যথাস্থানে বিষয়টির উপর ইতোপূর্বে ব্যাপক ভাবে আলোচনাও করা হয়েছে। ইমাম আবু হানিফা বলেন, যেহেতু ওজুর সময় মস্তকের চার ভাগের এক ভাগ মসেহ করা সম্পূর্ণ মস্তক মসেহ করার স্থলাভিসিক্ত, তাই তিনি মস্তক মুগডনের ব্যাপারেও তেমনি বলেন। ইমাম মালেক এবং ইমাম মোহাম্মদ ওজ্ুর সময় এক চতুর্থাংশ মস্তক মসেহ করাকে যথেষ্ট মনে করেন না। তিনি বলেন, সমস্ত মাথা মসেহ করতে হবে । তাই তারা মস্তক মুগ্ডনের ক্ষেত্রে বলেন, সমস্ত মাথার চুল মুণ্ডন অথবা কর্তন করা ওয়াজিব । উল্লেখ্য, সাহাবায়ে কেরাম এরকমই করতেন । পরবর্তী সময়ের মুসলমানেরাও এরকম আমল করে চলেছেন। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।