Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্থান বলে মনে করেন না। ইমাম আবু হানিফা বলেন, মস্তক মুগডনের রয়েছে দু'টি দিক__- ১. মস্তক মুর্ডন ইহ্রাম ভঙ্গ হওয়ার মাধ্যম ২. মস্তক মুণ্ডন আরকানে হজের অন্তর্ভত একটি ওয়াজিব রোকন। প্রথমোক্ত ক্ষেত্রে বিষয়টি কোনো সুনির্দিষ্ট স্থানের সঙ্গে সম্পৃক্ত নয় এবং শেষোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে মুণ্ডনকর্মের সময় ও স্থান সুনির্দিষ্ট । অর্থাৎ তা সম্পাদিত হতে হবে হেরেম শরীফের সীমানার মধ্যেই ৷ কারণ তা হজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি ইবাদত যার মধ্যে কিয়াসের (তুলনামূলকতার) অবকাশ মাত্র নেই । সুতরাং বিষয়টি শরিয়ত প্রবর্তক রসুল স. এর মাধ্যমে সাব্যস্ত হওয়াই সমীচীন । আর তার সাব্যস্তানুসারে মস্তক মুণ্ডনের সময় হচ্ছে কোরবানীর দিন এবং স্থান হেরেমের অভ্যত্তর। প্রথমোক্ত অবস্থায় অবশ্য কিয়াসের অবকাশ রয়েছে। তবে একথা ঠিক যে, নির্দিষ্ট সময় ও স্থান ছাড়া অন্য কোনো সময়ে ও স্থানে মস্তক মুগ্ডন করলেও ইহ্রাম মুক্ত হওয়া যাবে। কিন্তু তা শরিয়তের পরিপন্থী হওয়ার কারণে গণ্য হবে বাতিল বলে । তাই ক্ষতিপূরণম্বরূপ একটি কোরবানী হবে ওয়াজিব। ইমাম আবু ইউসুফ বর্ণিত হাদিসকে দলিলরূপে গ্রহণ করে অভিমত প্রকাশ করেছেন, কেউ কোরবানী করার আগেই মস্তক যুণ্তন করলে কোনো অসুবিধে হবে না, কিন্ত তাকে দিতে হবে ক্ষতিপূরণের কোরবানী । আমরা বলি, হাদিসটির ব্যাখ্যা এরকম__ তখনও কোরবানীর দিবস বাকি ছিলো, বাকি ছিলো মস্তকমুণ্ডনের সময়ও | তাই রসুল স. কোরবানীর আগে মস্তক মুন্তনকারীকে বলেছিলেন, কোনো অসুবিধে নেই । এখন কোরবানী করে নাও। এখন অবশিষ্ট রইলো আর একটি প্রসঙ্গ । তা হচ্ছে__ রসুল স. হুদায়বিয়ায় কোরবানী ও মস্তক মুণ্ডন করেছিলেন। এ সম্পর্কে ইমাম আজম আবু হানিফা বলেছেন, রসুল স. তখন হয়েছিলেন বাধাগ্রস্ত । তাই নিরুপায় অবস্থায় তাকে হুদায়বিয়াতেই কোরবানী ও মস্তক মুণ্তন করতে হয়েছিলো । তিনি আরো বলেছেন, এরকম পরিস্থিতিতে মস্তক মুগ্তন ওয়াজিব নয় । আমি বলি, কাউকে বল প্রয়োগের মাধ্যমে এভাবে ঠেকিয়ে রাখলে, তাকে বলতে হবে অপারগ (মাজুর)। এরকম অপারগতা স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়। অপারগ ব্যক্তি যেখানে সম্ভব হবে সেখানেই কোরবানী ও মস্তক মুণ্তন করতে পারবে । আমরা হেরেমের অভ্যন্তরে মস্তক মুগ্তনের যে শর্ত আরোপ করেছি, সে সম্পর্কে আলোচ্য আয়াতের পরবর্তী বাক্যের (এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের) তাফসীরে আরো ব্যাপক আলোচনা করা হয়েছে। এছাড়া সুরা আল ফাতাহের ২৭ সংখ্যক আয়াতেও মস্তকমুণ্ডন ও চুল কর্তনের স্থানরূপে নির্দিষ্ট করা হয়েছে হেরেম কেশ কর্তন করবে'। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।