Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তার মতে সালাম (উচ্চারণের মাধ্যমে নামাজ শেষ করা) নামাজের রোকন । কেননা সালাম উচ্চারণের ফলে নামাজের রোকনসমূহের সমাপ্তি ঘটে । আমাদের মতে মস্তক মুণ্তন হজের শর্ত বা রোকন হোক আর না হোক, কোনো অবস্থাতেই তা এমন শর্ত বা রোকন নয়, যার মাধ্যমে ইহ্রামের পরিসমাপ্তি ঘটে । আর আমাদের মতে 'সালাম'ও নামাজের রোকন নয়। ইহ্রামের সঙ্গে তুলনীয়ও নয়। কেননা রসুল স. সালামকে নামাজের তাহরীমার (পার্থিব কর্মের নিষিদ্ধতার) সমাপ্তি সাব্যস্ত করেছেন। তিনি স. বলেছেন, তাকবির (প্রথম আল্লাহু আকবার ধ্বনি) নামাজের তাহরীমা (নিষিদ্ধতা আরোপক) আর সালাম নামাজের তাহলীল (নিষিদ্ধতা বিলোপক)। অর্থাৎ নামাজ শুরু হয় “আল্লাহু আকবার' সহযোগে, আর শেষ হয় “সালাম' দ্বারা । সালামের আগেও অবশ্য নামাজ বিনষ্টক বাক্য ও আচরণ দ্বারা নামাজ শেষ বা ভঙ্গ হয়ে যেতে পারে, তাহরীমাকে শর্ত বা রোকন বলা হলেও কিন্তু হজের ইহ্রাম এরকম নয়। নিষিদ্ধ কোনো কাজ করা সত্তেও হজের ইহ্রাম ভঙ্গ হয় না। লক্ষ্য করুন ইহরাম অবস্থায় আরাফায় অবস্থানের পূর্বে সত্রীগমন করলেও ইহরাম বিনষ্ট হয় না। ইহরাম বলবৎ থাকে কিন্তু হজ পণ্ড হয়ে যায়। অর্থাৎ পরের বছরে ওই হজের কাজা আদায় করে নিতে হবে । ব্যাপারটা এরকম নয় যে, হজ ঠিক থাকবে । অথচ ইহরাম বাতিল হয়ে যাবে। মাসআলাঃ মস্তক মুণ্ডনের সময় শুরু হয় কোরবানীর দিন সুবহে সাদেক থেকে । অধিকাংশ আলেম এরকম বলেছেন। কেউ কেউ বলেছেন, সময় শুরু হয় অর্ধরাত্রির পর থেকে । হজরত ওরওয়া ইবনে মুফরিছ কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আমাদের সঙ্গে ফেজরের) নামাজ মুজদালিফায় পড়েছে এবং তার আগের দিনে অথবা রাতে আরাফায় অবস্থান করেছে তার হজ পূর্ণ হয়েছে এবং সে দূর করেছে তার অপবিত্রতা (হয়েছে মুণ্ডিত মস্তক)। হাদিসটি বর্ণনা করেছেন সুনান রচয়িতা চতুষ্টয়। হাকেম বলেছেন, হাদিসটি সকল হাদিসবেত্তাগণের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্ত বোখারী ও মুসলিম হাদিসটিকে গ্রহণ করেননি । কারণ হাদিসটি ছিলো তাদের নির্বাচনবিধির মূলনীতির পরিপন্থী। হজরত ওরওয়া ইবনে মুফরিছ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন কেবল শো'বা। আমি আবার হজরত ওরওয়া ইবনে মুফরিছের নামের স্থলে পেয়েছি হজরত ওরওয়া ইবনে যোবায়েরের নাম। ইমাম শাফেয়ী, ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ সহ অধিকাংশ আলেমের মতে মস্তক মুণ্ডনের শেষ সময়সীমা বলে কিছু নেই৷ কিন্ত এই বিষয়টি বিতর্কমণ্ডিত যে, মস্তক মুণ্ডনের স্থান কি হেরেম শরীফের ভিতরে হতেই হবে, না বাইরে হলেও চলবে । ইমাম আবু ইউসুফ ও ইমাম জোফার হেরেম শরীফকে মস্তক মুণ্ডনের জন্য অত্যাবশ্যকীয় ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।