Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণনাকারীর অভিমতবিরোধী বর্ণনা ক্রুটিপূর্ণ নয়। বরং ইমাম আবু হানিফার মতে এমতাবস্থার বর্ণনা ক্রটিপূর্ণ, যদি বর্ণনাকারীর অভিমত সুপরিণত পর্যায়ের হয়। এরকম অভিমত হয় তার ইতোপূর্বের বর্ণনার রহিতকারী। কিন্তু এখানকার বিষয়টি সেরকম নয়। অর্থাৎ এখানে তার অভিমত পরিণত পর্যায়ের, সুপরিণত পর্যায়ের নয়৷ আমি বলি, দৃশ্যতঃ পরস্পরবিরোধী হাদিসের কোনো একটিও পরিহরণীয় নয়। বরং এ ধরনের বৈপরীত্যের সমন্বয়ন আবশ্যক ৷ তাই আমার অভিমত হচ্ছে, সুপরিণত হাদিসের পর্যায়ভূত ও উত্তমসূত্র বিশিষ্টতার মর্যাদাপ্রান্ত হজরত ইবনে আব্বাসের অভিমতটিকে প্রয়োগ করতে হবে ইচ্ছাকৃত তরতীব ভঙ্গের ক্ষেত্রে । আর ইমাম শাফেয়ীর মাধ্যমে বর্ণিত বিষয়টিকে প্রয়োগ করতে হবে অনিচ্ছাকৃত বা ভুলবশতঃ তরতীব ভঙ্গের বেলায়। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তরতীব ভঙ্গ করলে কোরবানী ওয়াজিব হবে, কিন্তু ভুলবশতঃ এরকম করলে হবে না। যেমন ইমাম আবু হানিফা বলেন, পরিত্যক্ত নামাজের ওয়াক্তের তরতীব রক্ষা করা এবং নিয়ত করা ওয়াজিব । কিন্ত্র এমতোক্ষেত্রে ভুলবশতঃ তরতীব ভঙ্গ হলে দোষের কিছু নেই। আবার রোজা সম্পর্কে তিনি বলেন, ভুলবশতঃ পানাহার করলে রোজা ভাঙে না। ইচ্ছাকৃতভাবে করলে ভাঙে। হজের আরকানের তরতীব রক্ষার ব্যাপারটিকেও এরকম মনে করতে হবে। মাসআলা $ মস্তক যুস্তন ইহরামের জন্য ওয়াজিব, কিন্তু তা হজের কোনো রোকন নয় । অর্থাৎ হজের সঙ্গে মস্তক মুণ্ডনের সরাসরি কোনো সম্পর্ক নেই । তাই ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ এবং কোনো কোনো মালেকী মতাবলম্বী আলেম বলেন, কাজটি মোবাহ্‌ (অনুমোদিত)। একটি শিথিলসূত্রবিশিষ্ট বর্ণনানুসারে ইমাম শাফেয়ীর সঙ্গেও এমতো অভিমতের সম্পর্কায়ন করা হয়েছে। কিন্তু আমার দলিল হচ্ছে আলোচ্য আয়াত । এখানে স্পষ্টরূপে বলা হয়েছে দৈহিক অপরিচ্ছন্নতা দূর করার কথা । আর “তাফাছা” শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে মস্তক মুগ্তনকে । আর এখানকার বক্তব্যটিও নির্দেশসূচকতার মতো । সুতরাং মস্তক মুণ্তন হজের একটি আবশ্যকীয় রোকন €য়াজিব)। আর এখানে এমতো সন্দেহ ও উত্থাপিত হতে পারে না যে, তাহলে নির্দেশটিকে ফরজ বলা যাবে না কেনো? এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে__- আয়াতের নির্দেশনা এখানে স্পষ্ট হলেও ব্যাখ্যাগত দিক থেকে নির্দেশটি অকাট্য নয়, বরং সম্ভাব্য । অতএব, মস্তক মুণ্তন হজের রোকন হিসেবে ওয়াজিব বলে অভিহিত হতে পারে, এর অধিক নয়। ইমাম শাফেয়ী মস্তক মুগ্ডনকে এ কারণে হজের রোকন বলে গণ্য করেছেন যে, এর মাধ্যমে ইহ্রামের বিধান শেষ হয়ে যায়। আর ইহ্রাম হচ্ছে হজের সরাসরি রোকন । তাই সরাসরি রোকনের সঙ্গে সম্পৃক্ত বিষয়ও রোকন বলে গণ্য । যেমন ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।