Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আমি তো কোরবানী করার আগে মুগ্তিতমস্তক হয়েছি। তিনি স. বলেছিলেন, অসুবিধে নেই । এখন কোরবানী করে নাও । বোখারীর অপর এক বর্ণনায় এসেছে, এক লোক রসুল স. এর মহান সংস্পর্শে উপস্থিত হয়ে বললেন, আমি কংকর নিক্ষেপের আগেই জিয়ারত (তাওয়াফে জিয়ারত) করেছি। তিনি স. বললেন, বিপত্তির কিছু নেই । তিনি পুনরায় বললেন, আর আমি তো কংকর নিক্ষেপের পূর্বে কোরবানীও করে ফেলেছি । তিনি স. বললেন, তাতেও কোনো অসুবিধে নেই । তিবরানীর বর্ণনায় এসেছে, এক লোক রসুল স.কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র বার্তাবাহক! আমি কংকর নিক্ষেপের আগেই কাবা তাওয়াফ করে ফেলেছি। তিনি স.বললেন, ঠিক আছে। এবার কংকর নিক্ষেপণ সমাধা করো । ইমাম আহমদের বর্ণনায় এসেছে, কোরবানীর পূর্বে তাওয়াফ করার বিষয়ে রসুল স. সকাশে প্রশ্ন উথাপন করেছিলেন হজরত আলী স্বয়ং। ইমাম শাফেয়ী বলেন, তরতীব রক্ষা করা যদি ওয়াজিব হতো, তবে রসুল স. নিশ্চয় তাকে পুনরায় হজের আরকানসমূহ পুনরায় ধারাবাহিকভাবে সম্পাদনের নির্দেশ দিতেন। কারণ তখনও কোরবানীর দিবস অবশিষ্ট ছিলো । অথবা দিতেন তরতীব ভঙ্গ করার ক্ষতিপূরণের (কোরবানীর) নির্দেশ । কিন্তু তিনি স. এরকম করেননি । আর ওই জনসমাবেশটি ছিলো তৎকালীন মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ । সকলেই ছিলেন তখন হজের যথাযথ বিধিবিধান সম্পর্কে জ্ঞাত হতে একান্ত আগ্রহী । সুতরাং কোনো বর্ণনাতেই যেহেতু এ ব্যাপারে পুনরায় রোকনসমূহ ধারাবাহিকভাবে পালন অথবা কোরবানীর নির্দেশ আসেনি এবং কেউই এ সম্পর্কে কোনো আলোচনার সূত্রপাত করেননি, সেহেতু একথা নির্ঘিধায় বলা যায়, তরতীব ওয়াজিব নয়। ওয়াজিব হলে রসুল স. অবশ্যই তা জানাতেন। অতএব, একথা বলতেও আর কোনো বাধা নেই যে, বর্ণিত বিষয়ে তরতীব ইচ্ছাকৃতভাবে লংঘন করলেও কোরবানী ওয়াজিব হবে না। ইমাম আবু হানিফা বলেছেন, উপরোক্ত ঘটনাবলীর একজন প্রধান বর্ণনাকারী হচ্ছেন হজরত ইবনে আব্বাস। তার নিকট থেকে আবার বিপরীতধর্মী বক্তব্যও এসেছে। তিনি বলেছেন, হজের আরকান প্রতিপালনে তরতীব ভঙ্গ করলে কোরবানী দিতে হবে। এখন কথা হচ্ছে বর্ণনাকারীর বক্তব্য যদি তার বর্ণনাকৃত বিষয়ের বিপরীত হয়, তবে তার বর্ণনাও হয়ে যায় ক্রটিযুক্ত, স্ববিরোধী । কিন্তু এক্ষেত্রে ব্যাপারটি সেরকম নয়। এখানে স্ব স্ব স্থানে তার বর্ণনা ও অভিমত সঠিক । অভিমতটিও আবার সুপরিণত বর্ণনার সমতুল ৷ সুতরাং বুঝতে হবে তার আগের বর্ণনা পরের কোনো এক বর্ণনা দ্বারা রহিত হয়েছে। আর সেই রহিতকারী বর্ণনার প্রেক্ষিতেই তিনি সরাসরি তার অভিমত প্রকাশ করেছেন । বলেছেন, হজের আরকান পালনে তরতীব ভঙ্গ করলে কোরবানী দিতে হবে। সমস্যাটিকে এভাবে গ্রহণ করলে ইমাম শাফেয়ীর মতামতকেও ভুল বলা যায় না। কারণ তার বিচারে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।