সাঈদ ইবনে যোবায়ের, কাতাদা, হাসান ও ইব্রাহিম নাখয়ী এরকমই বলেছেন। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে এবং ভুলক্রমে এই ধারাবাহিকতা ভঙ্গ করে তবে ক্ষতিপূরণম্বরূপ একটি পশু কোরবানী করা তার উপরে হয়ে পড়বে ওয়াজিব । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে হজের রোকনসমূহের তারতীব (ধারাবাহিকতা) খর্ব করা হলে (ক্ষতিপূরণের) কোরবানী ওয়াজিব হবে । ইবনে আবী শায়বা হাদিসটি বর্ণনা করেছেন অপরিণত সূত্রপরম্পরায়। আর এমতো পরিস্থিতিতে অপরিণত হাদিসও সুপরিণত হাদিসের সমতুল। কারণ বিষয়টি ক্ষতিপূরণ বিষয়ক । এ ধরনের শাস্তিমূলক বিধান হজরত ইবনে আব্বাস নিশ্চয় রসুল স. এর কাছ থেকে না শুনে বলেননি । একটি সন্দেহ $ বর্ণিত হাদিসটির সৃত্রসংযুক্ত এক বর্ণনাকারী ইব্রাহিম ইবনে মুহাজিরের হাদিস পরিত্যজ্য বলেছেন আবী হাতেম। আর ইবনে মদিনী ও নাসাঈর নিকট তিনি শক্তিশালী বর্ণনাকারী নন। ইবনে মদিনী বলেছেন, তার বর্ণনাকৃত হাদিস শিথিল সৃত্রবিশিষ্ট হাদিসের অন্তর্ভূত করা হয়েছে। সন্দেহের নিরসন ঃ ইব্রাহিম ইবনে মুহাজির ছিলেন একজন মহামর্যাদাসম্পন্ন তাবেয়ী। ইমাম মুসলিমও তার বর্ণনার আনুকূল্যকে মান্য করেছেন। তাছাড়া তাকে ক্রটিমুক্ত বর্ণনাকারীদের অন্তর্গত করেছেন সুফিয়ান ইবনে উয়াইনা, আহমদ ও তিরমিজি উপরস্ত ভিন্ন সূত্রেও হাদিসটি বর্ণিত হয়েছে, ইবাহিম ইবনে মুহাজির যার সূত্রপরাম্পরাভৃত নয়। ইমাম তাহাবী লিখেছেন, আমি হাদিসটি শুনেছি ওয়াহাব থেকে, তিনি শুনেছেন আইয়ুব থেকে, তিনি সাঈদ ইবনে যোবায়ের থেকে এবং তিনি হজরত ইবনে আব্বাস থেকে। ইমাম আহমদ বলেন, ইচ্ছাকৃতভাবে তরতীব ভেঙে ফেললেই কেবল কোরবানী ওয়াজিব হবে। ভুলবশতঃ অথবা নিরুপায় হয়ে করলে হবে না। তার এই অভিমতটির কথা আছরামও বর্ণনা করেছেন। ইমাম বোখারীর মাধ্যমেও একথা অবগত হওয়া যায়। অভিমতটি আমারও মনঃপুত। কারণ ইমাম শাফেয়ীসহ অধিকাংশ আলেম বলেছেন, তরতীব রক্ষা করা সুন্নত, ওয়াজিব নয় । ইমাম মালেক বলেন, কোরবানী ও কংকর নিক্ষেপের পূর্বে মস্তক মুগ্তন সিদ্ধ নয়। এক বর্ণনানুসারে ইমাম শাফেয়ীর অভিমতও এরকম ৷ তিনি তার বক্তব্যের সমর্থনে উপস্থাপন করেছেন হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে, রসুল স. কে একবার কোরবানী, কংকর নিক্ষেপণ ও মস্তক মুণ্ডনের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, এতে কোনো ক্ষতি নেই। বোখারী ও মুসলিম । বোখারীর বর্ণনায় আরো এসেছে, রসুল স.কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিলো কোরবানীর দিবসে মিনায় । তিনি স. তখন বলেছিলেন, কোনো ক্ষতি নেই। এক লোক বলেছিলেন, হে আল্লাহ্র রসুল! ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।