এরপর বলা হয়েছে__ “এবং আহার করাও দুঃস্থ, অভাব্গ্রস্তকে' । এখানে *আল বায়িসা' অর্থ অভাবগ্রস্ত । আর “বাউসুন' অর্থ অত্যন্ত অভাবী । সুরা হাজ্জ £ আয়াত ২৯ ৯:০৪ ৯৫ ৮৫৮৮০ 5 পা 4120৮2৮512৬) ১ হ ৮2 ০৮৪1০৪04৩০১ ৫150 0] অতঃপর তাহারা যেন তাহাদিগের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে এবং তাহাদিগের মানত পূর্ণ করে এবং তওয়াফ করে প্রাচীন গৃহের । প্রথমে বলা হয়েছে__ 'অতঃপর তারা যেনো তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে'। একথার অর্থ__ তারপর তারা যেনো মস্তক মুণ্ডন করে, হাত-পায়ের নখ কাটে এবং পরিষ্কার করে ফেলে বগল ও নাভির নিচের পশম । তাফসীরকারগণ ইহ্রাম মুক্ত হয়ে বর্ণিত কাজগুলো করা যাবে । কিন্তু স্ত্রী-সহবাস তখনো বন্ধ থাকবে । স্ত্রী-গমন সিদ্ধ হবে তাওয়াফে জিয়ারতের পর। এখানে “কৃদ্বা' অর্থ আদায় করা, সুসম্পন্ন করা, পূর্ণ করা । যেমন বলা হয়_ কৃদা দাইয়ানাহু (সে তার খণ পরিশোধ করে দিয়েছে)। এক আয়াতে এসেছে___ ওয়া ইজা কৃদ্বাইতুম মানাসিকাকৃুম (আর যখন তুমি হজের আরকান সমূহ আদায় করবে)। আর এক আয়াতে বলা হয়েছে__- কৃদ্ধাুন্না সাবৃআ' সামাওয়াত (তাকে পরিণত করে দিয়েছেন সাতটি আকাশে) । উল্লেখ্য, কোনো কাজ সুসম্পন্ন হওয়ার পর তা থেকে অবসর নেয়া হয় । এখানেও তেমনি হজ থেকে অবসর নেয়ার জন্য বলা হয়েছে দৈহিক অপরিচ্ছন্নতা দূর করার কথা । মুজাহিদ বলেছেন, এখানকার “তাফাছা” অর্থ হজের রোকনসমূহ। যেমন-__ মস্তক মুগ্তন, নখ কর্তন, বগল ও নাভির নিচের পশম উৎপাটন। কোনো কোনো আলেম বলেছেন, এখানে “তাফাছা' অর্থ কংকর নিক্ষেপণ। জুজায বলেছেন, শব্দটি আমি জানতে পেরেছি কোরআনের মাধ্যমেই । আরবী ভাষায় শব্দটি সুপ্রচল শয়। মাসআলা £ কিরান হাজীদের জন্য কংকর নিক্ষেপ, কোরবানী, মস্তক মুগ্ডন এবং তাওয়াফ ধারাবাহিকভাবে করা ওয়াজিব । এখানে 'ছুম্মা” (অতঃপর) শব্দটি প্রয়োগের কারণে একথাই প্রতীয়মান হয় যে, মস্তক মুণ্তন ও তাওয়াফ সম্পন্ন করতে হবে কোরবানী করার পর ৷ এটাই ইমাম আবু হানিফার অভিমতের অনুকূল দলিল। কংকর নিক্ষেপণ এবং কিরান হাজীদের জন্য কোরবানী ও মস্তক মুগ্ডনের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা (প্রথমে কোরবানী, পরে মস্তক মুণ্ডন) ওয়াজিব । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।