রয়েছে । ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আহমদের মতে এমতো কোরবানীর গোশত কোরবানীদাতার জন্য সিদ্ধ। কারণ এ ধরনের কোরবানী অবশ্যই ইবাদত ও আনুগত্যের প্রকাশ । ইতোপূর্বে আমি হজরত জাবেরের হাদিসে উল্লেখ করেছি রসুল স. প্রতিটি জবেহকৃত উট থেকে কিছু কিছু করে গোশত নিয়ে পাক করিয়ে খেয়েছিলেন । ওই গোশতের শুরুয়াও পান করেছিলেন। হজরত আলীকেও করে নিয়েছিলেন তার ওই পানাহারের অংশীদার । ইবনে জাওজী তার সুনান পুস্তকে আবদুর রহমান ইবনে আবী হাতেম সূত্রে বর্ণনা করেছেন, হজরত আলী বলেছেন, রসুল স. একবার আমাকে আজ্ঞা করলেন, তামাত্বু কোরবানীর গোশতগুলো খেয়ে নাও। আমি তাই করলাম। তারপর যা কিছু অবশিষ্ট রইলো, তা খয়রাত করে দিলাম । এই হাদিসের মাধ্যমেও প্রমাণিত হয় যে, তামাতু কোরবানীর গোশত খাওয়া সর্বেবরূপে বৈধ । ইমাম শাফেয়ী বলেন, তামাত্ু ও কিরান জাতীয় কোরবানীর গোশত ভক্ষণ কোরবানী দাতার জন্য অসিদ্ধ। বরং কোনো কোনো ওয়াজিব কোরবানীর গোশত এরকমও অসিদ্ধ, চাই তা মানতের কারণে ওয়াজিব হোক, অথবা অন্য কোনো কারণে । তিনি তার অভিমতের সমর্থনে তিনটি হাদিস উপস্থাপন করেছেন__ ১. ওই হাদিস যা হুদায়বিয়া প্রসঙ্গে বর্ণনা করেছেন হজরত নাজিয়া খাজায়ী। ২. হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিস। ৩. হজরত ইবনে তালহা বর্ণিত হাদিস। আমি সুরা বাকারার যথাস্থানে হাদিসগুলোর উল্লেখ করে এ সম্পর্কে বিস্তারিত আলোচনাও লিপিবদ্ধ করেছি। তাছাড়া আলোচ্য আয়াতে প্রকাশ্যে বলা হয়েছে 'আহার করো'। অতএব কোরবানীর গোশত ভক্ষণ বৈধ__- চাই সে কোরবানী ওয়াজিব হোক, যেমন তামাত্রু ও কিরান, অথবা হোক নফল । এখানে ওয়াজিব-নফলের ভেদাভেদ রাখা হয়নি । কেবল একমত্যসন্ভুত বলেই মানতের কোরবানীকে এই বৈধতা থেকে আলাদা করা হয়েছে । অথবা এরকমও বলা যেতে পারে যে, মানতের কোরবানীর জায়েষ নাজায়েষের মাসআলা হজের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিষয় নয়। তবে ইহরাম অবস্থায় শিকারের কাফ্ফারার কোরবানী হজের সঙ্গে সম্পৃক্ত । কিন্তু ওই ধরনের কাফ্ফারার কথা বলাও আলোচ্য আয়াতের উদ্দেশ্য নয়। আলোচ্য আয়াতের “আহার করো" নির্দেশটি দেয়া হয়েছে কেবল ওই সকল হজযাত্রীকে যারা সম্পূর্ণরূপে শরিয়তানুগত, যারা তাদের হজকে রাখে নিফলুষ। ক্রটিযুক্তদের সঙ্গে এই আয়াতের কোনো সম্পর্কই নেই। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।