Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

করতো এবং ভক্ষণ করতো ওই চর্বির বিক্রিত অর্থ। হজরত জাবের থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম ! মানতের কোরবানী সম্পর্কেও একই হুকুম । কেবল ইমাম মালেকের মতে হালাল হলেও অন্য সকল ইমাম এ বিষয়ে একমত যে, মানত পূরণকারী ব্যক্তি তার মানতের পশুর গোশত ভক্ষণ করতে পারবে না। হজ পালনকালে বিভিন্ন অপরাধের কারণে যে কোরবানী ওয়াজিব হয়, তার গোশত খাওয়াও কোরবানী দাতার জন্য অসিদ্ধ । এই অভিমতটিও ইমামগণের ধকমত্যসপ্জাত। হজ ভঙ্গ করার জন্য যে কোরবানী অত্যাবশ্যক হয়, তার বিধানও অনুরূপ । ইসহাকের অভিমত ও এক বর্ণনানুসারে ইমাম আহমদের অভিমতরূপে এসেছে, মানতের কোরবানী এবং শিকারের বদলারূপে কাফ্ফারার কোরবানীর গোশত ছাড়া অন্য সকল প্রকার কোরবানীর গোশত কোরবানীদাতা ভক্ষণ করতে পারবে । বোখারীর বর্ণনায় এসেছে, হজরত ওমর বলেন, মানতের এবং সকল প্রকার অপরাধের কাফ্ফারার কোরবানীর গোশত কোরবানীদাতার জন্য অসিদ্ধ | শিকারজনিত কাফ্ফারার কোরবানীর গোশত সিদ্ধ নয়। কারণ বিধানগতভাবে সকল প্রকার কাফ্ফারাই কাফ্ফারা (ক্ষতিপূরণ বা বদলা)। সকল কাফ্ফারা প্রাপ্য হকদারের । আর কোরবানীদাতা তো হক পরিশোধকারী ৷ মানতের কোরবানী কোনো অপরাধের কাফ্ফারা নয়। কিন্ত্র মানতকে ইহ্রাম অবস্থায় শিকারের কাফ্ফারার সঙ্গে তুলনা করা যায়। এরকমও বলা যায় যে, মানতের কোরবানীও হকদারকে পুরোপুরি পরিশোধ করা অত্যাবশ্যক । তাই এমতোক্ষেত্রেও মানত পূরণকারী তার কোরবানীর পশুর গোশত খেতে পারবে না। মাসআলাঃ সাধারণ কোরবানীর গোশত কোরবানীদাতা খেতে পারবে । অভিমতটি এঁকমত্যোৎসারিত। ইমাম আবু হানিফা বলেছেন, কোরবানী হচ্ছে আনুগত্যের প্রকাশ। রসুল স. আজ্ঞা করেছেন, কোরবানীর গোশত তোমরা নিজে খাও এবং অপরকে খাওয়াও । প্রয়োজনবোধে জমাও করতে পারো । হাদিসটি বিশুদ্ধ সূত্রপরম্পরায় হজরত সালমা ইবনে আকওয়া থেকে বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । ইমাম শাফেয়ী ও অন্যান্য আলেমও এমতো বৈধতার প্রবক্তা । ওয়াজিব, নফল, মাসনুন, মোস্তাহাব__ এসকল কোরবানীর ক্ষেত্রে এ বৈধতা প্রযোজ্য । মাসআলা ঃ তামাত্ুু ও কিরান প্রকৃতির হজযাত্রীদের কোরবানীর গোশত কোরবানীদাতারা খেতে পারবে কিনা সে সম্পর্কে আলেমগণের মধ্যে মতদৈধতা ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।