Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আশ্রয় করো আত্মবিশ্বাসকে। পরিতৃপ্ত হও স্বগৃহের সন্ভারে। অনিঃশেষ আত্মার, সম্ভার আওয়াজ দ্যাখো কতো প্রেমময় । বাঙময় । পিপাসিত পথিক! উৎখাত করো উদভ্রান্তিকে, অবিষৃশ্যকারিতাকে । তওবার তটদেশে এসে দীড়াও। দ্যাখো তোমার জন্যই তৈরী হয়ে রয়েছে তৃঘিত তরণী। সম্মুখে দ্যাখো প্রেমসমুদ্রের উত্তাল তরঙ্গ । জ্ঞানতরঙ্গের ফেনিল সলিল । আত্তায় উচ্চারণ করো, হে আমার পরম প্রেমময় প্রভুপালয়িতা! তোমাকে বিস্মৃত হওয়ার কারণে আমি আজ আত্মঅত্যাচারী। কিন্ত দ্যাখো, জামি তো ফিরে এসেছি। ফিরে এসেছি এক আকাশ আশা নিয়ে । আমাকে দান করো তোমার একান্ত দয়া ও ক্ষমা পাপে পোড়া এ আত্মায় জ্বালিয়ে দাও অনুতাপ ও ব্রীড়ানল। নয়নের নিলয়কে করো অশ্রুর সরোবর, সাগর । তোমার দেয়া রোদনের রহস্যময় পথেই চাই তোমার আশ্রয়, প্রশ্রয় ও পরিচয়। তুমি, কেবল তুমিই যে আমাদের, সকল প্রত্যাবর্তনকামীদের মার্জনাপ্রদাতা, বিধাতা, পরিত্রাতা। আমাদের কর্ণকে করো সচকিত তোমার প্রত্যাদিষ্ট বাণীবৈভবের উচ্চারণে । মর্মকে করো মুগ্ধ ও মগ্ন, মস্তিষ্ককে করো তীক্ষ, তীর্ণ ও প্রজ্ঞাপরিকীর্ণ। করো পরাজিত সকল দেশের সকল ভাষার দর্পিত ও দ্রোহী কথাশিল্পী ও কবিকে অবিশ্বাসীকে। বিকৃত বিশ্বাসীকে । আর আমাদের প্রতীতি ও প্রচেষ্টা জুড়ে জাগাও জয় ও জাগরণ । দহন ও রণন। ভালোবাসার । বিশ্বমানবতার । মুছে যাচ্ছে অতীত ৷ ল্লান হয়ে যাচ্ছে সুসময়, দুঃসময় । শস্যের সম্ভাবনা । সাফল্যের ভাবনা । তাই হে স্থবির, বধির ও অধীর মানবাত্বা! উৎকর্ণ হও। এসো অক্ষয়তার পথে । এসো আমাদের সকলের একান্ত ও একমাত্র সুহৃদ মহাসৃজয়িতা ও মহাপ্রভুপালয়িতার দিকে । এসো অবাক হয়ে শুনি, তিনি কী বললেন, ব্যক্ত করলেন। কোন রীতিকে করলেন সিদ্ধ, কোন নির্দেশনাকে করলেন অত্যাবশ্যক । আর নিষিদ্ধই বা করলেন কোন সংস্কার, প্রথাচার। আমাদের গন্তব্যকে নির্ভুল ও নিষ্পলক করতে গেলে কেবল তার আরাধনা ও নির্দেশনার বিকল্প আর যে কিছুই নেই। আর এ মহান আয়োজন সতত প্রস্তুত। সুতরাং আমাদের চেতনা, বেদনা ও সম্ভাবনাকে এসো সংহত ও সংযত করি । এসে দাড়াই চিরায়ত জ্ঞানের অপরিমেয় আলোয়। এ আলো যে আমাদেরই সন্তাসন্নিহিত। মহাগ্রন্থ আল কোরআন যে এই অন্তহীন অভিসারের দিকেই ডেকে চলেছে বার বার। তবে মনে রাখতে হবে, যথাযথ ও অনুমোদিত বিশ্লেষণ ও ব্যাখ্যায়ণ ছাড়া এ গ্রন্থের জ্ঞানাহরণ অসন্ভব। তাই যার উপরে এ গ্রন্থ নেমে এসেছিলো প্রত্যাদেশরূপে সেই শেষতম, শ্রেষ্ঠতম ও পুর্ণতম রসুল মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এই কোরআনের যথার্থ ব্যাখ্যা ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।