Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে “সুতরাং তোমরা তা থেকে আহার করো" । আলেমগণের একমত্যাগত অভিমত এই যে, এখানে “আহার করো" বলে নিজের কোরবানী করা পশুর গোশত আহার করা যে মোস্তাহাব (অভিপ্রেত) সে কথা জানিয়ে দেয়া হয়েছে । কথাটি অত্যাবশ্যক কোনো আদেশ নয়। ইমাম শাফেয়ী কেবল বলেছেন, কথাটি বলা হয়েছে বৈধ (মোবাহ) প্রমাণার্থে, মোস্তাহাব বা ওয়াজিব (অত্যাবশ্যক) অর্থে নয় । আলেমগণ আরো বলেন, মূর্খতার যুগের মানুষ মনে করতো, নিজের কোরবানী করা পশুর গোশত ভক্ষণ নিজের জন্য অবৈধ। আলোচ্য বাক্যের মাধ্যমে তাদের ওই ধারণার অপনোদন করা হয়েছে। অনুমতি দেয়া হয়েছে গোশত ভক্ষণের | মাসআলা £ আলেমগণের একমত্যানুসারে নফল কোরবানীর গোশত ভক্ষণ কোরবানী দাতার জন্য জায়েয । এর প্রমাণ রয়েছে বিদায় হজের বিবরণসমৃদ্ধ হজরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ বর্ণিত একটি দীর্ঘ হাদিসে । সেখানে বলা হয়েছে, হজরত আলী কিছুসংখ্যক উট এনেছিলেন ইয়েমেন থেকে । আর রসুল স. সঙ্গে নিয়েছিলেন আরো একশত উট । রসুল স. নিজ হাতে জবাই করলেন তেষত্রিটি। তারপর তার নির্দেশে অবশিষ্টগুলো জবাই করলেন হজরত আলী । এরপর তিনি স. প্রতিটি উট থেকে কিছু কিছু গোশত নিয়ে একত্র করতে নির্দেশ দিলেন। তারপর নির্দেশ দিলেন রান্নার । রান্না শেষে ওই গোশত থেকে রসুল স. নিজে আহার করলেন। হজরত আলীও হলেন তার আহার সঙ্গী। তারা দু'জনে ওই গোশতের শুরুয়াও পান করলেন। মুসলিম । এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় ঘে, নিজের নফল কোরবানীর গোশত ভক্ষণ করা মোস্তাহাব। তাই রসুল স. সবগুলো উট থেকে কিছু কিছু গোশত নিয়েছিলেন। মোস্তাহাব না হলে দুই একটি উট থেকে গোশত নেয়াই ছিলো যথেষ্ট । মাসআলা £ হজের কোনো ক্রটির কারণে যে কোরবানী ওয়াজিব হয়, অথবা যা স্থিরীকৃত হয় ইহ্রাম অবস্থায় শিকারজনিত কাফ্ফারারূপে, তার গোশত ভক্ষণ কোরবানী দাতার জন্য নাজায়েয । কাফ্ফারার কোরবানী হচ্ছে বধকৃত কোরবানীর বদলা । এক আয়াতে বলা হয়েছে ___ ফাজ্বামাউ মিছলু মা কাতালা মিনান্নায়ামে' (চতুষ্পদ জন্তর মধ্যে যে যা বধ করেছে, বস্ত্রতঃ এটাই তার বিনিময়)। এই আয়াতে বলা হয়েছে আকৃতি-প্রকৃতিগত সাদৃশ্য অথবা মূল্যমানগত সাদৃশ্যের কথা । সুরা মায়েদার যথাস্থানে এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ইহ্রাম অবস্থায় শিকারকৃত পশুর গোশত শিকারীর জন্য হালাল নয়। তাই তার কাফ্ফারা বা বদলা পশুর গোশতও তার জন্য নাজায়েয । অর্থাৎ মূল যেহেতু হারাম, সেহেতু তার বদলাও হারাম । রসুল স. বলেছেন, ইহুদীদের উপরে আল্লাহ্র অভিসম্পাত । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।