ও মোস্তাহাব কোরবানীর মধ্যে কোনো পার্থক্য নির্দেশ করা হয়নি। সাধারণভাবে সকল প্রকার কোরবানীর প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে । আর সে সময় আল্লাহ্র নৈকট্য লাভের উদ্দেশ্যে সতর্ক করা হয়েছে এই বলে যে “স্মরণ করো আল্লাহ্র নাম'। করতে হবে কোরবানীর দিন ও তার পরের তিন দিন। উল্লেখ্য, ইহ্রাম পরিহিত হজযাত্রী পথিমধ্যে বাধাপ্রাপ্ত হলে তাকে হজের সংকল্প স্থগিত রেখে সেখানেই কোরবানীর পশু জবাই করতে হয়। এরকম কোরবানীকেই বলে “দমুল ইহসার'। আমরা বলি, সর্বসম্মত অভিমতানুসারে “আইয়ামে মা'লুমাত' হচ্ছে হজের সময়ের কোরবানীর দিবসসমূহ। এর বিপরীত অভিমতের পরিপোষক আমরা নই । অবশ্য এ ব্যাপারে হজরত আলী ও হজরত ইবনে আব্বাসের ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমাদের মতে নফল, মানত ও কাফফারার কোরবানী ওই নির্দিষ্ট দিনগুলোতে হওয়া জরুরী নয়। কেননা বিশুদ্ধ বর্ণনা পরম্পরায় প্রমাণিত হয় যে, হুদায়বিয়ার সন্ধিচুক্তির বছরে রসুল স. ওমরা করার উদ্দেশ্যে জিলকদ মাসে মক্কাভিমুখে যাত্রা করেছিলেন । তার সঙ্গে ছিলো সন্তরটি কোরবানীর উট । মক্কা পর্যস্ত পৌছতে না পেরে তিনি ওই উটগুলো জিলকদ মাসেই হুদায়বিয়ায় কোরবানী করেছিলেন । জিলহজ মাসের কোরবানীর নির্দিষ্ট দিবসসমূহের অপেক্ষা করেননি । সুতরাং নফল কোরবানী জিলকদ মাসেও জায়েয । আবার মানত করলে নফল ইবাদত হয়ে যায় ওয়াজিব। আর এ ধরনের ওয়াজিব কোরবানীও কোরবানীর নির্দিষ্ট দিন ছাড়া অন্য সময় করা যায়। অনুরূপ হেরেমের অভ্যন্তরে শিকার করার কাফফারা ও অন্যান্য পাপের কাফফারা বা প্রায়শ্চিত্তস্বরূপ যে সকল কোরবানী করতে হয়, সে সকল কোরবানীও কোরবানীর নির্দিষ্ট দিনসমূহের সঙ্গে সম্পর্ক যুক্ত নয়। অন্যত্র আল্লাহপাক কাফফারার কোরবানী সম্পর্কে বলেছেন “হাদিয়্যান বালিগাল কা'বাতি'। সেখানে কোরবানীর নির্দিষ্ট দিনের কথা উল্লেখই করেননি । স্মর্তব্য, আল্লাহ্র কিতাব যদি কোনোকিছুকে সুনির্দিষ্ট করে না দেয়, তবে কেউই তা সুনির্দিষ্ট করে নেয়ার বা দেয়ার অধিকার রাখে না। তাই আমরা দিনসমূহের অন্তর্তৃত বলার পক্ষপাতি নই । তবে তামাত্ু ও কিরান প্রকৃতির হজের কোরবানী আলোচ্য আয়াতে বর্ণিত “নির্দিষ্ট দিবসে"র সঙ্গে অবিচ্ছেদ্য । অন্য সময় এ ধরনের কোরবানী সিদ্ধ নয়। বরং ইমাম আবু হানিফা বলেন, অবরোধের কারণে স্থগিত কোরবানীও “নির্দিষ্ট দিবসসমূহে*র অন্তর্গত। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ আবার এ বিষয়ে বিপরীত মত পোষণ করেন। সুরা বাকারার তাফসীরে যথাস্থানে আমি এ সম্পর্কে আলোচনা লিপিবদ্ধ করেছি। প্রয়োজনবোধে তা দেখে নেয়া যেতে পারে। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।