Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (২৮) বলা হয়েছে___ “যাতে তারা তাদের কল্যাণ লাভ করে'। এখানকার “মানাফিয়া' শব্দটির অর্থ পার্থিব ও ধর্মীয় কল্যাণ, যা অর্জিত হয় হজের মাধ্যমে ৷ ইমাম মোহাম্মদ বাকের এবং সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, শব্দটির অর্থ ক্ষমা করার স্থান পর্যস্ত উপনীত হওয়া । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র জন্য হজ করে ও হজ সম্পাদনকালে অশ্লীলতা ও পাপ থেকে মুক্ত থাকে সে প্রত্যাবর্তন করে সদ্যজাত শিশুর মতো নিম্পাপ হয়ে। বোখারী, মুসলিম । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, “মানাফিয়া' অর্থ বেসাতি। ইবনে জায়েদের মাধ্যমে হজরত ইবনে আব্বাসেরও এমতো অভিমত প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, শব্দটির অর্থ বাণিজ্য কেন্দ্র বা বাজার। মুজাহিদ বলেছেন, “বাণিজ্য'ও শব্দটির একটি অর্থ । সামিক অর্থ__ ওই সকল জাগতিক ও ধর্মীয় কাজ, যা আল্লাহপাক পছন্দ করেন। এরপর বলা হয়েছে___ এবং নির্দিষ্ট দিনগুলিতে স্মরণ করে আল্লাহ্‌র নাম*। একথার অর্থ__ এবং কোরবানীর জন্য নির্ধারিত দিনগুলোতে কোরবানীর পশু জবাইকালে তারা যেনো স্মরণ ও উচ্চারণ করে আল্লাহ্র নাম। উল্লেখ্য, আল্লাহ্‌র নাম স্মরণ করার কথা বলে এখানে কোরবানী করার প্রতি ইঙ্গিত করা হয়েছে__ জবেহের মাধ্যমে হোক, অথবা হোক নহরের মাধ্যমে ৷ আরো উল্লেখ্য, আল্লাহ্‌র নাম স্মরণ ও উচ্চারণ ব্যতিরেকে জবাইকৃত পশুর গোশত ভক্ষণ হালাল নয়। একথার মাধ্যমে এই বিষয়টিও প্রমাণ হয়ে যায় যে, আল্লাহ্‌র নৈকট্য অর্জনের জন্য আল্লাহ্‌র নাম স্মরণ অত্যাবশ্যক । “আইয়ামে মা'লুমাত' অর্থ নির্দিষ্ট দিনগুলি। অধিকাংশ কোরজান ব্যাখ্যাতা বলেন, কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে জিলহজ মাসের দশ দিনকে । “মা'লুমাত' বলে ওই দিবসগুলো গণনা ও বিবেচনার প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়েছে। কেননা ওই দিবসগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হজও এসে হয়ে যায়। আতার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “আইয়ামে মা'লুমাত' বলে বুঝানো হয়েছে আরাফার কোরবানীর দিবস এবং আইয়ামে তাশরিককে। মুকাতিল কেবল আইয়ামে তাশরিককে (তকবীর পাঠের দিবসসমূহকে)ই আইয়ামে মা'লুমাত বলেছেন। এক বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, এখানে “নির্দিষ্ট দিনগুলির' অর্থ কোরবানীর দিন ও তার পরের তিনদিন । এরপর বলা হয়েছে___ “তাদেরকে তিনি যে জীবনোপকরণ দিয়েছেন আনয়াম থেকে, তার জবেহকালে' । এখানে “আনয়াম' অর্থ ওয়াজিব মোস্তাহাব সকল প্রকার কোরবানীর পশু যা প্রেরণ করা হয় কাবাগৃহের দিকে। উল্লেখ্য, এখানে ওয়াজিব ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।