Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. একবার তার বক্তৃতায় উল্লেখ করলেন, হে জনতা! তোমাদের উপর হজ ফরজ করে দেয়া হয়েছে। সুতরাং তোমরা হজ পালন করো । মুসলিম, আহমদ, নাসাঈ । দারেমী হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস থেকে। এরপর বলা হয়েছে__ “তারা তোমার নিকট আসবে পদ্বজে' । কথাটি পরবর্তী ঘটিতব্য বিষয়ের বর্ণনা । কারণ পরক্ষণেই উল্লেখ এসেছে উটের । সুতরাং আলোচ্য বাক্যের মাধ্যমে একথা কিছুতেই প্রমাণিত হয় না যে, বাহনের সুবন্দোবস্ত ব্যতিরেকে হজ ফরজ। আর একথা দাউদ জাহেরী ও তার সমমনা আলেমগণের অভিমতের পক্ষের কোনো দলিলও নয়। তারা এবং মালেকী মতাবলম্বীগণের নিকটে বাহনবিহীন ব্যক্তির উপরেও হজ ফরজ। সুরা আলে ইমরানের তাফসীরে যথাস্থানে আমি হজের বাহন ও পাথেয় সম্পর্কে বিশদ আলোচনা করেছি। মাসআলা £ পদব্রজে হজ করা উত্তম কিনা, সে সম্পর্কে বিভিন্ন বক্তব্য এসেছে। ইমাম আবু হানিফা বলেন, যারা পদ্বজে গমন করতে সক্ষম তাদের জন্য পদব্রজে হজ সমাধা করাই উত্তম। কেননা আলোচ্য আয়াতে বাহনের পূর্বে পদ্ব্রজের উল্লেখ এসেছে। পায়ে হেটে হজ করা শ্রমসাধ্য ও কষ্টকর। তাই এমতো হজযাত্রায় প্রকাশ পায় ন্ম্রতা ও বিনয়বনতা । কেউ যদি পায়ে হেটে হজ পালন করার মানত করে তবে তাকে সেভাবেই হজ করতে হবে__ এরকম সাব্যস্ত করে দিয়েছেন রসুল স. স্বয়ং। আরো বলেছেন, সে এরকম না করতে পারলে তার উপরে ওয়াজিব হবে একটি কোরবানী । এতে করে প্রমাণিত হয় যে, পায়ে হেটে হজ করাই উত্তম। কোনো কোনো আলেম বলেছেন, যানবাহনে আরোহণ করে হজ পালন করাই উত্তম। কারণ পদযাত্রা ক্রেশকর বলে মূল ইবাদতে শৈথিল্য অথবা ক্রটি দেখা দিতে পারে। তাছাড়া ইসলামে বৈরাগ্যের প্রশ্রয় নেই। “ওয়া আলা কুল্লি ছমিরিন্‌' অর্থ সর্বপ্রকার দ্রুতগামী উটের পিঠে। “ছমিরিন্‌" এর শাব্দিক অর্থ কৃশকায়। এরকম উটই দৃরগামী ও দীর্ঘ সফরের উপযোগী । ইবনে জারীরের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, হজযাত্রায় অনীহদেরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতাংশ ৷ পরে আবার তাদেরকে পথ খরচ সঙ্গে নেয়ার এবং হজের সফরে ব্যবসা করার অনুমতিও দিয়েছেন আল্লাহ্‌। “ইয়াতীনা মিন কুল্লি ফাজজিন আমীকৃ' অর্থ তারা দূরদূরান্তরের পথ অতিক্রম করে। পূর্বের বাক্যের “ছমিরিন্‌' পুংলিঙ্গ হলেও অর্থগত দিক থেকে শব্দটি স্ত্রীলিঙ্গবাচক। 'কুল্লি (সর্বপ্রকার) শব্দটি তার সঙ্গে সম্বন্ধযুক্ত । আর সে কারণেই “ইয়াতীনা' শব্দরূপটিও হয়েছে স্ত্রীলিঙ্গবাচক ৷ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।