অন্যত্র স্থাপন করলে সে স্থান কাবা হয়ে যায় না। তাই কাবা হচ্ছে চিররহস্যময় ও আকার প্রকারবিহীন এক কেন্দ্র, যেখানে সতত সন্নিপাত ঘটে আল্লাহ্র আনুরূপ্যবিহীন জ্যোতিচ্ছটার । দণ্ডায়মানতা, রুকু ও সেজদা করার অর্থ নামাজ__ এই তিন অবস্থা হচ্ছে নামাজের অঙ্গ । আর প্রত্যেক অঙ্গের জন্য পবিত্রতা অবধারিত। তাই এই তিন অবস্থাকে এখানে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। শরিয়তের বিচারে সেজদা ব্যতীত শুধু রুকু ইবাদত হিসেবে গণ্য নয়। তাই এখানে রুকু ও সেজদার মধ্যে কোনো সংযোজক অব্যয় ব্যবহৃত হয়নি । বলা হয়েছে 'রুক্কাইস্ সুজুদ' । শিয়া পন্থীরা বলে, নামাজের মধ্যে শুধু কপাল স্থাপনের স্থানটুকু পবিত্র হলেই যথেষ্ট । পরের আয়াতে (২৭) বলা হয়েছে___ “এবং মানুষের জন্য হজের ঘোষণা করে দাও" । ইবনে আবী হাতেমের বর্ণনাসূত্রে বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, যখন হজরত ইব্রাহিমকে হজের ঘোষণা করতে বলা হলো তখন তিনি বললেন, হে আমার প্রভুপালনকর্তা! দূরদূরান্তরের মানুষ কীভাবে আমার আওয়াজ শুনবে? আল্লাহতায়ালা বললেন, তোমার দায়িত্ব ঘোষণা দেয়া, পৌছানোর দায়িত্ব আমার । হজরত ইব্রাহিম তখন বর্তমানে “মাকামে ইব্রাহিম” নামে পরিচিত ্রস্তরখণ্ডটির উপরে দীড়ালেন। পাহাড়ের মতো উঁচু হয়ে গেলো প্রস্তরখণ্ডটি। হজরত ইব্রাহিম তার দুই কানে হাতের অঙ্গুলি স্থাপন করে দক্ষিণে, বামে ও পুব দিকে মুখ করে উচ্চকষ্ঠে বললেন, শোনো হে মানবমগ্ডলী! তোমাদের প্রভুপালনকর্তা তার গৃহ সৃজন করেছেন৷ আর ওই গৃহের হজ তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তখন কিয়ামত পর্যন্ত সময়ের সকল মানুষ তাদের আপনাপন পিতৃপুরুষের পৃষ্ঠদেশ অথবা তাদের জননীদের উদর থেকে বলে , লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক (হে আমার প্রভুপালয়িতা! এই তো আমি, এই তো আমি)। হজরত ইবনে আব্বাস আরো বলেছেন, সর্বপ্রথম “এই তো আমি' বলেছিলো ইয়েমেনবাসীরা ৷ তাই হজযাত্রীদের মধ্যে তাদের সংখ্যা অনেক। কোনো কোনো বর্ণনায় এসেছে, হজরত ইব্রাহিম হজের ঘোষণা দিয়েছিলেন আবু কুবায়েস পাহাড়ে উঠে । হজরত ইবনে আব্বাস বলেন, আয়াতে উল্লেখিত আন্নাস (মানব সকল) থেকে সন্বোধ্য হবেন কেবলার অনুসারীগণ ৷ বাগবী লিখেছেন, হাসান বলেছেন, “মানুষের জন্য হজের ঘোষণা করে দাও' বাক্যটি একটি পৃথক বাক্য। হজরত ইব্রাহিমকে এখানে সম্বোধন করা হয়নি। সম্বোধন করা হয়েছে রসুলপাক স.কে | এভাবে তাকে এই মর্মে নির্দেশ দেয়া হয়েছে যে__ হে আমার রসুল! আপনার বিদায় হজ উপলক্ষে সকল মানুষকে হজ করতে বনুন। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।