কামুস নামক অভিধানগ্রন্থে রয়েছে “বাওয়ানাহু মানজিলা' এবং “ফিল মানজিল" অর্থ তাকে জায়গা করে দেয়া। আর 'আলমাবআতু মানজিলিন্' অর্থ অবতরণস্থল বা অবস্থানস্থল। বর্ণিত হয়েছে, হজরত নুহের মহাপ্রাবনের সময় “কাবা' কে আকাশে উঠিয়ে নেয়া হয়। বহুকাল গত হবার পর হজরত ইব্রাহিম আল্লাহ্র নির্দেশে মক্কা গমন করেন ও কাবাগৃহ নির্যাণের নির্দেশ পান। কিন্ত তিনি কাবাগৃহ ঠিক কোথায় ছিলো তা ঠাহর করতে পারছিলেন না। তখন আল্লাহ্র হুকুমে শুরু হলো প্রবল বাতাস । সে বাতাসে উড়ে গেলো বিলুপ্ত কাবার উপরের ধূলোবালি ৷ ভিত্বির চিহ্ন প্রকাশিত হলো। সেই ভিত্তির উপরেই পুনঃনির্ষিত হলো কাবা। এরকম বলেছেন বাগবী। বায়হাকীর দালায়েলে এবং ইবনে আবী হাতেমের মাধ্যমে সুদ্দীর বর্ণনায় এসেছে, আল্লাহ্ তখন সেখানে ঘটালেন রিহে খুজুজ্ (ঘূর্ণিঝড়)। ওই রিহে খুজুজের ছিলো দু'টি ডানা ও একটি মস্তক। আর তার আকার ছিলো সাপের মতো । ওই র বায়ু মাটি সরিয়ে ফেলে কাবার বিলুপ্ত ভিত্তিচিহ্ন উন্মোচন করে দেয়। র উক্তিরূপে বাগবী লিখেছেন, আল্লাহপাক তখন সেখানে প্রেরণ করলেন এক প্রকার বাুপ্রবাহ। প্রবাহটি এক স্থানে স্থির হয়ে বললো, ইব্রাহিম! এই এখানে কাবা । এখানেই নির্মাণ কার্য শুরু করো। তখন হজরত ইব্রাহিম সেখানেই শুরু করলেন তার নির্মাণ। এরপর বলা হয়েছে__ “তখন বলেছিলাম আমার সঙ্গে কোনো শরীক স্থির কোরো না এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তওয়াফ করে এবং যারা সালাতে দীড়ায়, রুকু করে ও সেজদা করে'। এখানকার 'বাওয়ানা' শব্দটির মধ্যে রয়েছে “বলেছিলাম' কথাটি । আর “বলেছিলাম' অর্থ এখানে___ নির্দেশ দিয়েছিলাম । সে নির্দেশ এরকম__ প্রতিমা অথবা অন্য কাউকে, কোনো কিছুকে আমার সত্তা-গুণাবলী এবং কার্যাবলীর অংশীদার নির্ধারণ কোরো না। আর নামাজ প্রতিষ্ঠাকারী, রুকু-সেজদাকারী এবং তাওয়াফকারীদের জন্য এই কাবাকে পবিত্র রেখো । এখানে “আমার গৃহ' বলে কাবাগৃহকে সম্মানিত করা হয়েছে। আর আল্লাহ্র গৃহ বলে সম্বোধিত হওয়ার কারণেই কাবা শরীফ হয়েছে আল্লাহ্র নূরের বিশেষ অবতরণ স্থুল। হজরত মোজাদ্দেদে আলফেসানি রহ. বলেছেন, কাবা দৃশ্যতঃ আকৃতিবিশিষ্ট হলেও আকারাতীত এবং তা আনুরূপ্যবিহীনতার রঙে রপ্িত। তাই স্থান বা পরিসর এক্ষেত্রে গণনাযোগ্য কিছু নয়। তাই কাবা গৃহের দেয়াল, ছাদ, উর্ধ্ব ও অধঃ সীমানা-_ এসব কিছু কাবা নয়। এসকল কিছুকে অন্যত্র সরিয়ে নিলেও কাবা কাবাই থাকে । তার কোনো মর্যাদাহানি ঘটে না। আর কাবার দেয়াল ছাদ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।