Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৩. বলপূর্বক ক্ষমতা দখলকারী এবং আল্লাহ্‌ কর্তৃক লাঞ্িত ও সম্মানিতদেরকে করে যথাক্রমে সম্মানিত ও অপমানিত ৪. হেরেম শরীফের সম্মানহানিকে যে মনে করে হালাল ৫. আমার বংশধর ও নিকটজনকে বধ করা আল্লাহ্‌ কর্তৃক হারাম জেনেও যে এরকম করাকে মনে করে বৈধ এবং ৬. যে পরিত্যাগ করে আমার প্রদর্শিত পথ । হাকেম বলেছেন, হাদিসটি যথাসূত্রসম্বলিত। সুপরিণতরূপে হজরত আলী থেকেও তিনি অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। উপরে বর্ণিত হাদিসদ্বয়ের মাধ্যমে প্রমাণিত হয় যে, হেরেম শরীফের অভ্যন্তরে ও বাইরে সকল অবস্থায় সীমালংঘন ও অন্যান্য পাপকর্ম হারাম । "ইলহাদ' শব্দটির আসল অর্থ বক্রতা, একগুয়েমি, হঠকারিতা, একদেশদর্শিতা, পদহ্থলন। মুজাহিদ ও কাতাদার মতে শব্দটির অর্থ সত্যপ্রত্যাখ্যান ও অংশীবাদিতা। কোনো কোনো আলেম বলেছেন, ইলহাদ অর্থ বচনগত ও কর্মগত উভয় প্রকার নিষিদ্ধ কর্মে বিজড়িত ব্যক্তি সকল । পরিচারকের প্রতি কটুবাক্যবর্ষণও এর অন্তর্ভৃত ৷ করাকে এবং সেখানে হেরেমের মর্যাদাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়াকে, যেমন__ শিকার করা, বৃক্ষকর্তন ইত্যাদি! হজরত ইবনে আব্বাস বলেছেন, হেরেমাভ্যন্তরের পাপকর্ম হচ্ছে__ যে তোমাকে বধ করেনি তাকে বধ করা, যে তোমার উপর জুলুম করেনি তার উপরে জুলুম করা । জুহাকের অভিমতও এরকম । মুজাহিদ বলেছেন, মক্কায় পাপকার্ষের শাস্তি অন্যান্য স্থানে সম্পাদিত পাপকার্ষের শাস্তি অপেক্ষা অধিক। যেমন, অন্যস্থানের পুণ্যকর্মের বিনিময় অপেক্ষা মক্কায় সম্পাদিত পুণ্যকর্মের বিনিময় বেশী। আলোচ্য আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বলেছেন, হেরেমের বাইরে কোথাও পাপকার্ষের সংকল্প করলেও পাপ হবে না। যতক্ষণ না তা কার্যকর হয়। কিন্তু হেরেমের অভ্যন্তরে কাউকে হত্যার ইচ্ছা করলে আল্লাহ্‌ তাকে লাঞ্কনাদায়ক শাস্তি আস্বাদন করাবেন, যাকে হত্যা করতে চাওয়া হয়, সে এডেনের মতো দূরবর্তী স্থানে থাকলেও । অর্থাৎ মক্কাভ্যন্তরের পাপসংকল্প সংঘটিত পাপকর্মের মতোই । সুদ্দী বলেছেন, কিন্তু সে যদি তৎক্ষণাৎ তওবা করে ফেলে, তবে তাকে আর অভিযুক্ত করা হবে না। এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমরের তাবু ছিলো দু'টি__ একটি হেরেমের ভিতরে, অপরটি বাইরে । পরিবার পরিজন অথবা পরিচারক ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।