Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আর একটি কথা, আকীল যদি রসুল স. এর উত্তরাধিকার দখল করে নেয়, তবে “মুমিন কাফেরের এবং কাফের মুমিনের ওয়ারিশ নয়” কথাটির কোনো অর্থই আর অবশিষ্ট থাকে না। আবার সম্পূর্ণ বাসভবন যদি আবু তালেবের হয়, তবে রসুল স. এর উত্তরাধিকার সেখানে থাকেই না। সন্তানের বর্তমানে ত্রাতুষ্পুত্রের ওয়ারিশ হওয়ার বিধানই যে নেই। তাই বলতে হয় “আকীল তো কোনো ঘর খালি রাখেনি' কথাটির অর্থ হবে__ ঘরগুলো তো জনমানব শূন্য নয়। খালি না পেলে আমরা উঠবো কোথায়? কারণ ঘর যারই হোক রসুল স. সেখানে গৃহকর্তার অনুমতিক্রমে অবশ্যই অবস্থান গ্রহণ করতে পারতেন । ওয়ারিশ হওয়া না হওয়ার প্রশ্ন নিশ্চয় সেক্ষেত্রে কোনো বাধা হয়ে দাড়াতো না। শেষে বলা হয়েছে, ___ “ওয়ামীয়্ুরিদ্‌ ফীহি বি ইলহাদিমূ বি জুল্মিন্‌ নুজিবৃহু মিন আ'জাবিন আলীম" অর্থ__ এবং যে সীমালংঘন করে মসজিদুল হারামে পাপ কার্য করতে ইচ্ছা করে, তাকেও আমি আস্বাদন করাবো ব্যথাদায়ক শাস্তি” । এখানে “ফীহি' (সেখানে) সর্বনামটি সম্বন্ধিত হবে সমগ্র হেরেম অথবা কেবল কাবা মসজিদের সঙ্গে। আর এখানকার “ইলহাদ' (পাপকার্য) কর্মপদ হওয়ার কারণে রয়েছে সম্বন্ধপদের স্থানে। শব্দটির পূর্বের বি' এখানে অতিরিক্ত অব্যয়রূপে সংযোজিত | যেমন 'তুমবিতু বিদ্দুহনি' । এখানেও “বি' অতিরিক্তরূপে সন্নিবেশিত। কেননা ইন্বাত নিজেই এখানে মুতাআদ্দি (সকর্মকক্রিয়া) | কবি আ"মাশের এক কবিতায় বলা হয়েছে-__ দ্বমিনাত্‌ বি রিজক্িন ইয়ালিনা আরমাহনা। এখানেও বি" সংযুক্ত হয়েছে অতিরিক্তরূপে । আবার আলোচ্য আয়াতের “বিজুলমিন' (সীমালংঘন) এর সম্পর্ক ঘটেছে “ইউরিদ+ (ইচ্ছা করে) এর সঙ্গে। হেরেম শরীফে পাপকার্য ও তার পরিণাম £ হজরত ইবনে আব্বাস থেকে বোখারী কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, আল্লাহ্‌র নিকট তিন শ্রেণীর লোক সর্বাপেক্ষা নিকৃষ্ট ১. হেরেমের অভ্যন্তরের ধর্মদ্রোহী ২. ইসলামের অভ্যন্তরে মূর্ধতার যুগের রীতিনীতির প্রচলনকারী ৩. অন্যায় হত্যার সংকল্পক। রযীনের স্বরচিত গ্রন্থে, বায়হাকীর আলমুদখালে এবং উম্মত জননী হজরত আয়েশা থেকে তিরমিজি ও হাকেমের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, ছয় প্রকার লোকের উপর রয়েছে আল্লাহ্‌র ও আমার অভিসম্পাত । আর আবেদন গ্রাহ্য নবীগণেরও। ওই লোকেরা হচ্ছে__ ১. যে ব্যক্তি আল্লাহ্র কিতাবের সঙ্গে তার নিজের পক্ষ থেকে কিছু সংযোজন করে ২. যে তাকদীর অস্বীকার করে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।