Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তালেবপুত্র তালিব ও আকীলের ৷ কারণ তখন পর্যত্ত তারা ইসলাম গ্রহণ করেননি । পরে বদর যুদ্ধে তালিব নিহত হলে বসতবাটিটি আকীলের একক অধিকারভূত হয়। তিনি তখন সম্পূর্ণ বাড়ি বিক্রয় করেন অন্য লোকের কাছে। ফাকেহানীর বর্ণনায় এসেছে, আকীল ওই বাসগৃহ বিক্রয় করেননি । তার পরলোকগমনের পর ওই বাড়ির অধিকার পেয়েছিলেন তার সন্তানেরা । পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফের ভাই মোহাম্মদ ইবনে ইউসুফ ওই বাড়ী ক্রয় করে একলক্ষ দীনারের বিনিময়ে । এ সম্পর্কে বলতে হয় যে, আকীল যদি কাফের থাকা অবস্থায় ওই বাড়ী বিক্রয় করে থাকেন, তবে তাতো ইসলামী শরিয়ত অনুযায়ী বৈধ হবে না। কিন্তু আমি বলি, বিবরণটির মর্মার্থ এরকম__ ওই বাড়ী বিক্রয়ের পূর্বে ছিলো আকীলের অধিকারভূত। আর বিক্রয়ের পরে সে অধিকার পেয়েছিলো ওই বাড়ীর ক্রেতা অর্থাৎ ওই বাড়ী কখনো জনমানব শূন্য ছিলো না। তাই রসুল স. বলেছিলেন, আকীল তো কোনো ঘর খালি রাখেনি । আর রসুল স. এর এমতো উক্তি শ্রবণ করে বর্ণনাকারী নিজে থেকে মন্তব্য করেছেন। আকীল হয়েছেন আবু তালেবের ওয়ারিশ । আরো বলেছেন, অবিশ্বাসীরা বিশ্বাসীদের এবং বিশ্বাসীরা অবিশ্বাসীদের উত্তরাধিকারী নয়। তাছাড়া মনে হয় এমতো মন্তব্যের সম্পর্ক অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত, আকীলের ঘটনার সঙ্গে এর কোনো সংশ্রব নেই। বর্ণনাকারী সমপ্রকৃতির দু'টো ঘটনাকে এভাবে গুলিয়ে ফেলেছেন। অতএব, একথা নিশ্চিত যে, এই হাদিসের মাধ্যমে মক্কার বাসগৃহের উপর কারো ব্যক্তি মালিকানা প্রমাণিত হয় না। প্রমাণিত হয় কেবল নির্মাণজনিত অধিকার । বসবাসের অনুমতি ও ব্যক্তিমালিকানা নিশ্চয় এক কথা নয়। তাছাড়া মক্কার মর্যাদাপ্রকাশক হাদিসসমূহে সেখানকার জমিন বিক্রয় করা ও ভাড়া দেয়া সুম্পষ্টরূপে নিষিদ্ধ করা হয়েছে। এরকম নিষিদ্ধতা ইঙ্গিতময়তা অপেক্ষা অধিকতর দৃঢ় । তাই বর্ণনা দু'টোকে সমগুরুত্সম্পন্ন মনে করা হলেও এক্ষেত্রে ব্যক্তিমালিকানার নিষিদ্ধতার কথাটি মেনে নিতে হবে। কারণ হালাল ও হারামের মধ্যে শেষোক্তটিই অগ্রগণ্য । অর্থাৎ হালাল হারাম সম্পর্কিত ঘন্দের ক্ষেত্রে হারামের বিধানই অগ্রাধিকার পাবার যোগ্য । রীতিটি সুস্বীকৃত। এমতো অগ্রাধিকারের ভিত্তিতেই ইমাম আবু হানিফা বলেছেন, মক্কার জমিন ও বাসগৃহ বিক্রয় মাকরূহে তাহরিমা (প্রায় হারাম)। পুরোপুরি হারাম__ একথা তিনি বলেননি । আর সম্ভবতঃ রসুল স. এর পিতার সূত্রে প্রান্ত ঘর দখল করে নিয়েছিলো আকীল। এরকম বেদখল অবস্থা সম্পর্কে ইমাম আবু হানিফা বলেন, কোনো কাফের কোনো মুসলমানের সম্পত্তি দখল করে নিলে ওই সম্পত্তিতে মুসলমানের মালিকানা আর থাকে না। ইমাম শাফেয়ী আবার এমতো অভিমতের প্রবক্তা নন। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।