5 ডা ৭ ০01৩০৮০198৮ মুছে যাচ্ছে মানুষ_ মানুষের আকৃতি, স্মৃতি ও নির্মিতি। পৃথিবীর প্রতিটি বসবাসে প্রতিনিয়ত ঘটে চলেছে শোক ও সংহার। সংক্ষুব্ধ সময়ের শরীরে কেবল স্মৃতিবিস্মৃতির পালাবদলের দাগ ৷ কেউ আসছে। কেউ যাচ্ছে। শুধুই সম্মুখযাত্রা । মহাজীবনের দিকে । মহাসিদ্ধান্তের আশা-নিরাশায় । ভয়-ডরসায়। সফলতা- বিফলতায়। নিশ্বাস-প্রশ্বাসের পুনরাবৃত্তি কতোক্ষণ চলবে আমরা জানিনা । জানিনা কখন কোথায় কীভাবে পাবো দিবস-বিভাবরী, আনন্দের । রোদনের। বিশ্বাসের । বেদনার । বিস্ময়ের । প্রশ্নের । জবাবের । প্রজ্ঞা ও প্রেমের এ অবাক পর্রবাজনা যে অনস্ত। ভাঙছে। ভেঙে ভেঙে পড়ছে বিশ্বাসের বৈশ্বিক দেয়াল। বিশ্বাসীরা বিপর্যস্ত, পর্যদস্ত পৃথিবীপূজকদের ওঁদাসীন্য ও উন্নাসিক্যের আঘাতে । চতুর্দিকে চিৎকার নিষিদ্ধ ও অসিদ্ধ চিন্তার, কথার, সমাবেশের । তবুও সতত সচল, অবিচল মহাসত্যের মহাগ্রন্থ আলকোরআন। হে মানুষ! হে সংকীর্ণতা ও আত্মসংহার- পরায়ণতাক্রান্ত মহামানবতা! দীড়াও। পরিহার করো পতনের পথ । ফিরে এসো । ॥|॥11.011100119.00
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.