Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এর জবাবে বলা যায়, তারা সেখানকার জমিনের মালিক ছিলেন না। ছিলেন তাদের আপনাপন বসতবাটির নির্মাতা । তাই বুঝতে হবে তাদের মালিকানার সম্পর্ক ছিলো তাদের নিজ নিজ নির্মাণকর্মের সঙ্গে, সেখানকার জমিনের সঙ্গে নয়। যেমন বলা হয় মসজিদে নববী, মসজিদে ওমর ইত্যাদি । এমতোক্ষেত্রে ব্যক্তি বিশেষের নাম জড়িত হয় প্রতিষ্ঠাতা বা নির্মাতা হিসেবে, ব্যক্তি মালিক হিসেবে নয়। আর স্বহস্তনির্মিত আবাস থেকে কাউকে উৎখাত করাকেও জুলুম বলা যায়, সে সেখানকার জমির মালিক না হলেও । তাই মক্কাবাসীদের বিতাড়নকে জুলুম বলা হয়েছে। লক্ষণীয়, মসজিদে হারাম থেকে তাড়িয়ে দেয়াকেও জুলুম বলা হয়েছে। অথচ মসজিদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। মুহাজিরগণও ছিলেন কাবা মসজিদে ইবাদত বন্দেগী করার হকদার । কিন্তু তাদের সে অধিকার ক্ষুণ্ করা হয়েছিলো । তাই আলোচ্য আয়াতে বলা হয়েছে “তা থেকে মানুষকে নিবৃত্ত করে'। বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত উমামা ইবনে যায়েদ বলেছেন, হজের সময় আমি রসুল স. সকাশে নিবেদন করলাম, হে আল্লাহ্‌র বাণীবাহক! আগামীকাল আপনি কোথায় যাত্রাবিরতি করবেন? তিনি স. বললেন, আমরা কি সে স্থান পেরিয়ে এসেছি? ইনশাআল্লাহ্‌ আগামীকাল আমরা যাত্রা স্থগিত করবো বনী কেনানার বসতির নিকটে । তারপর বললেন, কোনো কাফের কোনো মুসলমানের উত্তরাধিকারী নয় । কোনো মুসলমানও নয় কোনো কাফেরের ওয়ারিশ। ইবনে জাওজীর বর্ণনায় হাদিসটি এসেছে এভাবে__ হজরত উমামা বর্ণনা করেছেন, আমি আরজ করলাম, হে আল্লাহ্র বার্তাবাহক! আপনি কি আপনার বাসভবনে অবতরণের ইচ্ছা প্রকাশ করেন? তিনি স. বললেন, আকীল তো কোনো ঘর খালি রাখেনি । ইমাম জুহুরী বলেছেন, আবু তালেব তনয় হজরত আলী ও হজরত জাফর ইসলাম গ্রহণ করে রসুল স. এর সঙ্গে বসবাস করতেন মদীনায় । আর তাদের ভ্রাতা মক্কাবিজয় পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি । তাই ওয়ারিশ হয়েছিলেন তার পিতা আবু তালেবের সম্পত্তির । কাফের ও মুসলমানের পারস্পরিক উত্তরাধিকারিতৃ নেই। তাই রসুল স. তখন 'আকীল তো কোনো ঘর খালি রাখেনি' এরকম বলেছিলেন । এরকমও বর্ণিত হয়েছে যে, রসুল স. তখন যে বাসগৃহ বা জমিনের কথা বলেছিলেন, তার প্রকৃত অধিকারী ছিলো হাশেম ইবনে আবদুল মান্নাফ। তার মৃত্যুর পরে ওই সম্পত্তির অধিকারী হয়েছিলেন রসুল স. এর পিতামহ আবদুল মুস্তালিব। মৃত্যুকালে তিনি ওই বসতবাটি ও তৎসংলগ্ন জমিন বন্টন করে দেন তার পুত্রগণের মধ্যে । আর রসুল স. তার অংশ লাভ করেন তাঁর পিতা আবদুল্লাহ্‌ সূত্রে । ওই পিত্রালয়েই ভূমিষ্ঠ হন তিনি। পরিণত বয়সে তিনি স. মদীনায় হিজরত করলে তার বসতবাটিটি দখলে চলে যায় আবু ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।