(মারফু) হওয়ার ব্যাপারটি নিঃসন্দিপ্ধ নয়। বর্ণনাটি প্রকৃতপক্ষে পরিণত (মাওকুফ) শ্রেণীর । কিন্তু তার এমতো ধারণাপ্রসৃত মন্তব্য ইমাম আবু হানিফার নির্ভরযোগ্যতার প্রতি এক ধরনের অস্বীকৃতি বটে। অথচ কে না জানে তিনি সেকাহ্ (বলিষ্ঠ বা নির্ভরযোগ্য)। আর এমতো ব্যক্তিত্ব যদি কোনো বিবরণকে সুপরিণত বলেন, তবে তাকে সুপরিণত বলে মেনে নেয়াই দস্তর। ইমাম মোহাম্মদও হাদিসটিকে বর্ণিত সূত্রপরম্পরায় সুপরিণতরূপে উপস্থাপন করেছেন। বর্ণনাটি এরকম___রসুল স. বলেন, যে মক্কার বাসগৃহ ভাড়া দিয়ে তার অর্থ কিঞ্চিত পরিমাণ ভক্ষণ করলো, সে ভক্ষণ করলো আগুন । স্বসূত্রে দারাকৃতনী ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুহাজির সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর থেকে । হাদিসটি এই-___ রসুল স. বলেন, মককা মোয়াজ্জমা মোবাহ্ (মক্কার ভূমি ও বসতবাটিসমূহে সকলের অধিকার সমান)। মক্কার জমিন বিক্রয় করা যাবে না। বাসগৃহসমূহও ভাড়া দেয়া যাবে না। আমি বলি, ইয়াহইয়া ও ইমাম নাসাঈ ইসমাইলকে দুর্বল বর্ণনাকারীরূপে অভিহিত করেছেন। আর তার পিতা ইব্রাহিমকে দুর্বল বলেছেন ইমাম বোখারী । আর আৰু হাতেম বলেছেন তার হাদিস পরিত্যজ্য (মুনকারুল হাদিস)। ইবনুল মদিনী ও নাসাঈ বলেছেন, তার বিবরণ অদৃঢ়। কিন্তু সুফিয়ান ইবনে উয়াইনা, আহমদ, ইয়াহইয়া ইবনে মুঈন ও মাহদী তাকে করেছেন ক্রটিমুক্তদের দলভূত। ইমাম আবু বকর বায়হাকী বলেছেন, প্রকৃত কথা এই যে, হাদিসটি পরিণত, সুপরিণত নয়। স্বসূত্রে ইবনে জাওজী বর্ণনা করেছেন, মুজাহিদ বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, আল্লাহ্ মন্কাভূমিকে সম্মানিত করেছেন। তাই এখানকার জায়গা বিক্রয় ও বাসগৃহ ভাড়া দেয়া সিদ্ধ নয়। বর্ণনাটি অপরিণত (মুরসাল)। কারণ এখানে কোনো সাহাবীর নামোল্লেখ নেই। আর আমাদের নিকট অপরিণত শ্রেণীর হাদিসও দলিলরূপে গ্রাহ্য ৷ বাসগৃহসমূহের মালিকানা ঃ আল্লাহপাক ঘোষণা করেন__ আল্লাজীনা উখরিজু মিন দিয়ারিহিম (যারা বহিষ্কৃত হয়েছে তাদের দেশ থেকে)। রসুল স. মক্কা বিজয়ের পর ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে আশ্রয় গ্রহণ করবে সে নিরাপদ । এভাবে কোরআন মজীদ ও হাদিস শরীফে ব্যক্তি বিশেষকে গৃহের মালিক বলে চিহিত করা হয়েছে। তাছাড়া যে সকল সাহাবী হিজরত করেছিলেন তাদেরকেও কোরআন মজীদে মজলুম (নিগৃহীত) বলা হয়েছে। যদি তারা সেখানকার বাসগৃহের মালিক না হতেন তবে তাদেরকেও মজলুম বলা হতো না। স্বগৃহ থেকে উচ্ছেদ হয়েছিলেন বলেই তো তারা মজলুম । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।